উৎসবের মরশুমে বাড়ল গ্যাসের দাম, কলকাতায় কত হল সিলিন্ডারের দর?

Published on:

Published on:

Lpg Cylinder no relief in gas prices during the festive season

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের আবহে ফের পকেটে চাপ মধ্যবিত্তের। কারণ মাসের শুরুতে এক ধাক্কায় বেড়ে গিয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। টানা দুমাস গ্যাস সিলিন্ডারের দামের স্বস্তি পেল না মধ্যবিত্তরা। তার ওপর এই পুজোর মরশুমে সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে সাধারণ জনগণে।

কলকাতায় বাড়ল গ্যাসের দাম, নতুন দর কত?

পশ্চিম এশিয়ার টানাপোড়ন ও বিশ্ববাজারে আন্তর্জাতিক লেনদেনের অশান্তির প্রভাব- সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। পাশাপাশি অপরিচিত তেলের দাম বেড়ে যাওয়ায় সিলিন্ডারে মূল্যবৃদ্ধি হয়েছে (LPG Cylinder) । আর এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হল ২৮১০ টাকা।

LPG Cylinder price have increased in Kolkata

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় ফের আবেদনের সুযোগ, কবে মিলবে ৩,০০০ টাকা?

মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।

রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। অক্টোবরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।