Durga Puja 2026 Live Updates

অন্নপূর্ণা যোজনায় ফের আবেদনের সুযোগ, কবে মিলবে ৩,০০০ টাকা?

Published on:

Published on:

Annapurna Bhander when will new applications for the be accepted
Follow

বাংলা হান্ট ডেস্ক: অক্টোবরে রাজ্যের দেড় কোটির বেশি মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা পেয়েছেন (Annapurna Bhander)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই মাসে আরও ৮ লক্ষ প্রাপকদের নাম তালিকাযুক্ত হতে চলেছে। দুর্গাপূজার শেষ হতে না হতে সকলে মনে প্রশ্নই উঠতে শুরু করেছে যে নতুন করে এই যোজনার টাকা জন্য আবেদন করা ফের যাবে কিনা।

অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন কবে হবে? (Annapurna Bhander)

বিপুলসংখ্যক আবেদন জমা পড়া সব নথি নিখুঁতভাবে ভেরিফিকেশন করার জন্য এতদিন ধরে অফলাইন অনলাইনে ফর্ম নেওয়ার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল (Annapurna Bhander)। এবার সেই জটিলতা কাটতে চলেছে। যার ফলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস থেকে এই সামাজিক প্রকল্পের জন্য পুনরায় নতুন করে আবেদন করা যাবে।

Annapurna Bhander when will new applications for the be accepted

আরও পড়ুন: একবার খেলেই বারবার খেতে চাইবেন, রইল সহজ দই চিকেনের রেসিপি

সেই সময় রাজ্যজুড়ে বিশেষ জনকল্যাণমূলক শিবির বা ক্যাম্পের আয়োজন করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও নাম নথিভুক্ত করার সুযোগ মিলবে। যাঁরা এতদিন আবেদন করতে পারেননি, তাঁরা আগামী কয়েক মাসে সহজেই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

যাঁরা অক্টোবরের জন সেবা সেতু অভিযান শিবিরে অংশ নিতে পারেননি, তাঁদের জন্যও সুখবর। রাজ্য সরকার জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও একবার বিশেষ জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। সেই সময়ও সাধারণ মানুষ ‘অন্নপূর্ণা যোজনা’ সহ সরকারের অন্যান্য সমস্ত প্রকল্পের জন্য নতুন করে আবেদন করার সুযোগ পাবেন (Annapurna Bhander)।