বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এখন রান্নার গ্যাসের দর ওঠা নামা করছে। আন্তর্জাতিক বাজারের এই টানাপোড়নের প্রভাব সরাসরি পড়েছে দেশের খুচরো বাজারেও। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জ্বালানি ও গ্যাস ওতপ্রোতভাবে জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে চলতি মাসে কমেছে, গ্যাস সিলিন্ডারের দাম। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য (LPG Cylinder)।
আগস্টে কলকাতায় গ্যাসের দাম কত? (LPG Cylinder)
মধ্যবিত্তদের জন্য রয়েছে সুখবর। কারণ আগস্টের শুরুতে এক ধাক্কায় বেশ কিছুটা কমল সিলিন্ডারের দাম (LPG Cylinder)। তবে সম্প্রতি গ্যাসের দাম বেশ কিছুটা নিম্নমুখী রয়েছে। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তবে একনজরে দেখে নিন আগস্ট মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত হয়েছে।

আরও পড়ুন: খিচুড়ির সঙ্গে ভাজা বাদ দিন! টক-ঝাল এই চিংড়ির আচারে জমিয়ে তুলুন বর্ষার ভোজ
বর্তমানে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৮৭২.৫০ টাকা, দিল্লিতে ২৭২৮ টাকা। কমেছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। এই সিলিন্ডার বহু মানুষ ব্যবহার করেন। দিল্লিতে জুলাই মাসে ৫ কেজি সিলিন্ডারের দাম ছিল ৮০৮.৫০ টাকা। আগস্টে দাম কমে হল ৭৬২ টাকা।
১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল হয়নি। আগস্টে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা।
চলতি মাসে কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা হয়েছে (LPG Cylinder)।













