বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের পথেই হাঁটল রাজ্য সরকার। গত বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। শুক্রবার রাজ্য সরকারি কর্মীদের ২ শতাংশ হারে মহার্ঘ ভাড়া (DA) বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনটি সমান মাসিক কিস্তিতে বকেয়াও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বর্ধিত ডিএ কবে থেকে কার্যকর হবে? | (Dearness Allowance)
কেন্দ্রের পথে হেঁটে রাজ্য সরকারি কর্মীদের ২ শতাংশ হারে ডিএ বাড়িয়েছে মধ্যপ্রদেশ সরকার। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। পাশাপাশি ২ শতাংশ হারেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিআর বাড়ানো হয়েছে। ২০২৬ সালের জুলাই মাস থেকে তাঁরা এই বর্ধিত মহার্ঘ ত্রাণ পাবেন।
আরও পড়ুনঃ দ্বিগুণেরও বেশি বেড়েছে পেঁয়াজের দাম! তেল, চিনি, চালের দাম কতটা বাড়ল জানুন
শুক্রবার সকালে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিআর বৃদ্ধির ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি লেখেন, “রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের মহার্ঘ ভাতা ২ শতাংশ হারে বাড়ানো হচ্ছে। এটি জানুয়ারি মাস থেকে কার্যকর হবে।“
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর অবধি নয় মাসের বকেয়া ডিএ-ও মিটিয়ে দেবে রাজ্য সরকার। এই অর্থ তিনটি সমান মাসিক কিস্তিতে দেওয়া হবে। নভেম্বর মাসে প্রাপ্ত অক্টোবরের বেতন থেকে বর্ধিত মহার্ঘ ভাতার নগদ সুবিধা মিলতে শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “২০২৬ সালের জুলাই মাস থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মহার্ঘ ত্রাণও ২ শতাংশ হারে বাড়ানো হচ্ছে। কর্মচারী ও পেনশনভোগীদের স্বার্থের পাশে সরকার সবসময় রয়েছে।“
মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীরা এতদিন ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। দিওয়ালির আগে ২ শতাংশ বৃদ্ধির পর তা বেড়ে দাঁড়াল ৬০ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ৩ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে।












