বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার এখনও বিচারাধীন সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) বকেয়া ডিএ ইস্যুতে এখনও জট পুরোপুরি খোলেনি। ঠিক কীভাবে কর্মীদের বকেয়া মেটানো হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে, সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া ইন্দু মালহোত্রার কমিটি আগামী ১২ সেপ্টেম্বর আন্দোলনকারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে।
মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ | Dearness Allowance
আগামী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে ইন্দু মালহোত্রার কমিটির বৈঠক হতে চলেছে। সেই বৈঠক নিয়ে যখন সরকারি কর্মীদের মধ্যে চর্চা তুঙ্গে, ঠিক সেই সময়ই বকেয়া ডিএ নিয়ে বিস্ফোরক দাবি করলেন ইস্যুতে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়ীজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তার প্রশ্ন, কোনও সময় ডিএ দিয়েও আবার টাকা কেটে নিতে পারে সরকার?
মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ডিএ দেওয়ার পরেও কি টাকা কেটে নেওয়া হচ্ছে? এই নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। তার কথায়, ‘সরকার যেটা মাইনাস করেছে, যে ৬ শতাংশ ডিএ পেয়েছি, আপনারা বলছেন যে ৬ হবে না, মাইনাস ৩ করে দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল CPI অনুযায়ী সরকার এই কাজ করেছে। সরকার ৩% কেটে নিয়েছে।’
আরও পড়ুন: স্কুলের বইয়ে এবার পশ্চিমবঙ্গের জন্মকথা! সিলেবাস নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
তুলনা টেনে তিনি বলেন, ‘বাম আমলে কিন্তু আমরা ৬% বকেয়া ডিএ তিন কিস্তিতে পেয়েছি। কোনও সময়ে ডিএ দিয়ে আবার কেটে নেওয়া যায়? এই বিষয়গুলি আমরা আদালত তুলতে পারিনি।’ প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার একই রকম দাবি তুলে সরব হয়েছেন মলয়বাবু।
উল্লেখ্য, ক্ষমতায় এসে সুপ্রিম নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া DA দিতে শুরু করেছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটা অংশের বকেয়া থাকা ডিএ ইতিমধ্যেই অ্যাকাউন্টে ঢুকেছে। তবে বাদ অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, পঞ্চায়েত, পুরসভা কর্মীরা। এখনও পর্যন্ত বকেয়া ডিএ পাননি তারা।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে জট খুলতে বৈঠকের দিনে স্থির হয়েছে চলতি মাসে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ কীভাবে মেটানো যায় তা ঠিক করতে বৈঠক হতে চলেছে আগামী ১২ সেপ্টেম্বর। রাজ্য অর্থদপ্তরের উদ্যোগে হতে চলেছে সেই বৈঠক। আগামী ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিকেল ৫টায় বকেয়া ডিএ ইস্যুতে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগেই গুরুতর অভিযোগ তুলল কনফেডারেশন।













