বাংলাহান্ট ডেস্ক: এবারেও খুলল না জট। শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা ঘিরে জটিলতা তুঙ্গে। আজ ১১ সেপ্টেম্বর হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে শ্রীরামপুরে একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। মিছিল ও পরে সভা করার কথা ছিল কালীঘাট তৃণমূলের। তবে আইনি জটিলতা তৈরি হয় মাহেশের মাঠে সভার অনুমতি ঘিরে। এদিন মামলাটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চ তা ফের একক বেঞ্চে পাঠিয়েছেন।
মমতার সভার সিদ্ধান্ত সিঙ্গেল বেঞ্চেই | Mamata Banerjee
মমতার মিছিল ও সভার জন্য পুলিশের অনুমতি নিয়ে সমস্যা বাঁধায় হাইকোর্টে দায়ের হয় মামলা। বৃহস্পতিবার এই মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে ওঠে। মিছিলের অনুমতি না দিলেও আদালত সভা করার অনুমতি দেয়। মাহেশের স্নানপিঁড়ির মাঠে ২০০০ লোক নিয়ে মমতাদের সভা করার অনুমতি দেয় হাইকোর্ট
শর্ত বেঁধে হাইকোর্ট জানিয়েছিল, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও শব্দবিধি নিয়ে সতর্ক থাকতে হবে। তবে আদালতের এই অনুমতি নিয়ে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সরকার। একইসাথে মাহেশের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফেও এই সভা নিয়ে আপত্তি জানানো হয়।
আরও পড়ুন: অবসরের পরেই বড় চমক! ভবিষ্যতের পরিকল্পনায় নতুন পদক্ষেপ মেসির, কিনতে চলেছেন এই ক্লাব
আদালতে মামলা উঠলে রাজ্য জানায়, সভাতে আপত্তি নেই, তবে ব্যক্তিগত মালিকানাধীন স্নানপিঁড়ি মাঠটিতে যেহেতু ধর্মীয় অনুষ্ঠান হয় তাই রাজনৈতিক সভা হলে সমস্যা হতে পারে। মন্দির ওই সভার অনুমতি না দিলে প্রশাসন কীভাবে সভা করাবে সেই বিষয়ে সওয়াল করেন রাজ্যের আইনজীবী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সভার অনুমতি বাতিল করে।

এদিন ফের মামলাটি ডিভিশন বেঞ্চে উঠলে প্রধান বিচারপতি জানান, মামলাটি একক বেঞ্চের কাছেই ফেরত পাঠানো হচ্ছে। মাঠ কর্তৃপক্ষের আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নেবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই উল্লেখও করেছেন প্রধান বিচারপতি।













