৪০ বার ব্যর্থ হয়েও বজায় ছিল জেদ! কঠোর পরিশ্রমে সরকারি আধিকারিক হয়ে নজির গড়লেন মনোজ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: জীবনে বড় কিছু করে সফলতা (Success Story) অর্জনের স্বপ্ন দেখেছিলেন এক কৃষকের ছেলে। সীমিত সামর্থ্য, সরকারি স্কুলের পড়াশোনা এবং সংসারের দায়িত্ব—এই সবকিছুর মাঝেও লক্ষ্য থেকে সরে যাননি মনোজ পাল। ছোট গ্রামে বেড়ে ওঠা মনোজ দ্বাদশ শ্রেণীতে মাত্র ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন। আর্থিক অনটনের কারণে খুব তাড়াতাড়িই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিতে হয় মনোজকে। সেই কারণেই তিনি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্য স্থির করেন এবং দীর্ঘ প্রস্তুতির পথ বেছে নেন।

মনোজ পালের অসাধারণ সফলতার কাহিনি (Success Story):

প্রস্তুতির শুরুতেই আসে ধাক্কা। প্রথমে বনরক্ষী পদের পরীক্ষায় উত্তীর্ণ হলেও শারীরিক পরীক্ষায় অংশ নিতে না পারায় সেই বার সুযোগ হাতছাড়া হয়। এরপর একের পর আসে এক ব্যর্থতা। প্রায় মোট ৪০টি পরীক্ষায় তিনি ব্যর্থ হন, যার মধ্যে ছয়টিই ছিল MPPSC-এর পরীক্ষা। বারবার ব্যর্থতার ফলে অনেক সময়ই ভেঙেও পড়েছিলেন তিনি। তবে বন্ধুদের সাফল্য এবং নিজের স্বপ্ন তাকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তিনি বুঝেছিলেন, হাল ছেড়ে দিলে সব শেষ।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যে ৯ টি দেশে যুদ্ধের প্রভাব, সেখানে রয়েছেন কত ভারতীয়? জানলে অবাক হবেন

এই পরিস্থিতিতে অভাবের সংসারে প্রস্তুতির খরচ জোগানোও সহজ ছিল না। তাই ইন্দোরে থেকে ছাত্র পড়ানো এবং কনটেন্ট রাইটিংয়ের কাজ শুরু করেন মনোজ। দিনে রোজগার, রাতে পড়াশোনা— এই ছিল তাঁর রুটিন। তিনি বলেন, এই কঠিন সময়ই তাঁকে মানসিকভাবে দৃঢ় করে তোলে। অন্যদের শেখাতে গিয়ে নিজেও অনেক কিছু শেখেন। ব্যর্থতার প্রতিটি অভিজ্ঞতা তাঁর প্রস্তুতিকে আরও মজবুত করে তোলে। প্রতিবার ফল খারাপ হলেও নতুন উদ্যমে আবার পরের পরীক্ষার জন্য নিজেকে গড়ে তোলেন।

প্রায় ১২ বছরের নিরলস প্রস্তুতির পর আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। সপ্তমবারের চেষ্টায় MPPSC ২০২৪ সালের লিখিত পরীক্ষায় তিনি ১৫ নম্বর র‍্যাঙ্ক অর্জন করেন এবং ইন্টারভিউতেও উত্তীর্ণ হন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবং বর্তমানে তিনি সহকারী পরিচালক পদে কর্মরত। এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং ধৈর্য ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Manoj Pal's Success Story will amaze you.

আরও পড়ুন: বকেয়া DA আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

মনোজ পালের এই সাফল্যে গর্বিত তাঁর কৃষক বাবা ও পরিবার। ৪০ বার ব্যর্থ হওয়ার পরও তিনি হাল ছেড়ে দেননি— এই মনোভাবই আজ তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তাঁর যাত্রা প্রমাণ করে, ব্যর্থতা সাময়িক, কিন্তু কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে স্বপ্ন একদিন ঠিক বাস্তব হয়েই ওঠে। যারা নিজেদের লক্ষ্যপূরণের পথে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের কাছে মনোজের গল্প নিঃসন্দেহে এক বড় অনুপ্রেরণা।