বাংলা হান্ট ডেস্কঃ ফেসবুকের প্যারেন্ট কোম্পানি Meta এর বিরুদ্ধে আইনি তদন্ত শুরু হয়েছে। ইনস্টাগ্রামে শিশু যৌন শোষণ ও নির্যাতনমূলক কনটেন্টের বিজ্ঞাপন চলছিল বলে অভিযোগ ওঠে। এরপর সেই ভিডিও নিয়েই জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন BBC-এর একটি চাঞ্চল্যকর রিপোর্টের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
BBC এর রিপোর্টের জেরে তদন্ত শুরু Meta এর বিরুদ্ধে
যেমনটা জানা যাচ্ছে, গত ৩রা জুলাই মেটাকে নোটিশ পাঠানো হয়েছিল। যেখানে গোটা ঘটনার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি এক সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছিল। মেটার পাঠানো জবাব দেখার পরেই আসল সত্যিটা খুঁজে বের করার জন্য তদন্ত শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবিসি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতে ইনস্টাগ্রামে এমন কিছু বিজ্ঞাপন চলছিল যেটা শিশু যৌন নির্যাতনমূলক উপাদান প্রচার করে। এরপর সেখান থেকে সোজা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে গিয়ে কন্টেন্ট বেচা-কেনার ব্যবস্থা হত। এই ঘটনা প্রকাশ্যে আসার পর মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন টেকনোলজি বা MeitY নোটিশ জারি করে এই ধরণের বিজ্ঞাপন দ্রুত বন্ধের নির্দেশ দেয়।
আরও পড়ুনঃ বদলে গেল ‘বাংলার বাড়ি প্রকল্পের’ নাম! ১০ লক্ষ পরিবারের উদেশ্যে বড় ঘোষণা শুভেন্দুর
প্রধানমন্ত্রীর বানানো কন্টেন্ট ব্লগ
আসলে বিগত ২৩শে জুলাই ফেসবুকে ছাত্রদের উদ্দ্যেশ্যে পেপার লিক সংক্রান্ত একটি কড়া পদক্ষেপের কথা দিয়ে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা পাবলিশ করার কিছুক্ষণের মধ্যেই ব্লক করে দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে মেটা নিজেদের দোষ স্বীকার করে AI দ্বারা চালিত অটোমেটেড কন্টেন্ট ফিল্টার টেকনোলজি ব্যাবহার করার ফলে ভুল করে এমনটা হয়েছিল বলে জানায়। যদিও মেটার এই জবাব মোটেও সন্তোষ জনক বল জানা গিয়েছে।
প্রসঙ্গত, মেটাকে পরবর্তীতে ৩ দিনের সময় দেওয়া হয়েছিল। এর মধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন মার্ক জাকারবার্গ। একইসাথে তারা জানায়যে ভারতে কিছু বিশেষ ধরণের কন্টেন্ট প্রচার করার জন্য বিপুল পরিমাণে অর্থ দেওয়া হচ্ছে। এমনকি অ্যান্টি ইন্ডিয়ার কন্টেন্টও তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে।

















