বাংলা হান্ট ডেস্কঃ উপনির্বাচনের মুখেই গ্রেপ্তার হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। কংগ্রেস নেতার গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দিয়েছেন মিলন প্রধানের স্ত্রী অর্পিতা প্রধান (Arpita Pradhan)। স্বামীর গ্রেফতারের পর তাঁর হয়ে ভোটের প্রচারে নামার কথাও ঘোষণা করেছেন অর্পিতা দেবী । একই তার এই লড়াইয়ে তিনি পাশে চেয়েছেন রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মিলন প্রধান স্ত্রী অর্পিতার
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে অর্পিতা দেবী দাবি করেছেন তার স্বামীকে মিথ্যা কে সে ফাঁসানো হয়েছে। একইসাথে দলবদ্ধ ভাবে লড়াই করার আহ্বান জানিয়ে অর্পিতা প্রধান বললেন, ‘লড়াই তো একা হয় না দলবদ্ধভাবে করা দরকার। তাই আমি চাই সবাই পাশে থাকুক।’ সেকথা বলতে গিয়ে এদিন ক্যামেরার সামনেই আবেগপ্রবণ হয়ে পড়েন কংগ্রেস নেতার স্ত্রী।
ধরা গলায় আবেগপ্রবণ হয়ে অর্পিতা প্রধান এদিন বললেন, ‘দুঃখ তো হবেই স্বামীকে আটকে রেখেছে। আমার মেয়ে আছে একা ঘরে কেউ নেই। দুঃখ লাগবে না বলুন তো। আজকে মেয়ে স্কুলে যেতে পারছে না লজ্জা লাগছে। মিথ্যা কেসে, খুনের কেসে তাকে জেলে আটক করে রেখেছে। মা বাবা ঘরে একা রয়েছে। আমি চাই যত তাড়াতাড়ি উনি ছাড়া পেয়ে যাক। মেয়ে কাঁদছে, মেয়ে পড়তে পারছে না।’
আরও পড়ুনঃ ‘TRP বাড়াতে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে!’ মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল
একই সাথে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে অর্পিতা দেবী বললেন, ‘আজ কদিন হলো, সংসারটা কিভাবে চলবে বলুন তো? ওনার ওপরে পুরো গোটা সংসারটা।’ একইসাথে এদিন তিনি দাবি করেছেন, তার স্বামী সততার সাথে কংগ্রেস করেছেন। কিন্তু কখনও উনি, কারও কাছে কোনো হেল্প নেননি।
অর্পিতা দেবীর কোথায়, ‘আমি চাই তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দেওয়া হোক। মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে আটকে রেখেছে। আর যারা মিথ্যা অপবাদ দিয়ে আটকে রেখেছেন তাদের কি সাজা হওয়া উচিত? তাদেরও তো সাজা হওয়া উচিত। দোষ করলে সাজা পাও এটা নিয়ম। কিন্তু যে দোষ করেনি, সে সাজা পাচ্ছে। আর যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদেরও তো সাজা পাওয়া উচিত।’
রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে অর্পিতা দেবী আরও বললেন, ‘বিরোধী পক্ষ তো চায় যে প্রচার না করুক। কিন্তু আমি তো ওনার হয়ে লড়তে নামছি, আগে ঈশ্বরের হাতে।’ তাই মিলন প্রধানের স্ত্রী তার হয়ে ভোটের ময়দানের নামছেন একথা নিশ্চিত। তাই এদিন তার কাছে জানতে চাওয়া হয় তিনি কবে থেকে প্রচারে নামবেন কিংবা এই প্রচারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে পাশে চাইছেন কিনা।
জবাবে মিলন প্রধানের স্ত্রী বললেন, ‘দেখুন, আমি সসবাইকেই ডাকছি আমার পাশে আসুন। কারণ লড়াই তো একা হয় না। লড়াই, দলবদ্ধভাবে হয়। মমতা ব্যানার্জি নিজে থেকেই বলেছেন, যে আমি মিলন প্রধানের স্ত্রীর পাশে আছি। তাই ওনার কাছে আমি হেল্প চাইছি। যেখানে অন্যায় হবে, সেখানে সবাই মিলে লড়তেই হবে। সবাই প্রতিবাদ করুক। এমনকি দরকার হলে সিপিএমকেও নিয়ে নেব।’













