বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে অন্নপূর্ণা প্রকল্পের টাকা ও রেশন পরিষেবা নিয়ে ক্ষোভ ছড়াল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। অভিযোগ, এই প্রকল্পে অনেক পরিবার টাকা পেলেও এখনও বহু যোগ্য প্রাপক টাকা পাননি। ফলে সরকারি ভাতা (Annapurna Yojana) পাওয়া নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
অন্যদিকে, রেশন পরিষেবা সচল রাখার দাবিও উঠেছে। এই দুই বিষয়কে সামনে রেখেই বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকে বিক্ষোভ দেখালেন কয়েকশো মহিলা ও পুরুষ। তাঁদের দাবি, আগামী ১৭ তারিখের মধ্যে যোগ্য প্রাপকদের ভাতার (Government Allowance) টাকা দিতে হবে।
যোগ্য হয়েও টাকা (Annapurna Yojana) না পাওয়ার অভিযোগ, বিক্ষোভে সিপিএম নেতৃত্ব
অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হলেও কেন অনেক যোগ্য পরিবার এখনও টাকা পাচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, অনেক পরিবার প্রকল্পের টাকা পেয়েছে। কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও বেশ কিছু পরিবার এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। পুজোর আগে এই টাকা (Government Allowance) না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।
শুধু অন্নপূর্ণা প্রকল্পের ভাতা নয়, রেশন পরিষেবা সচল রাখার দাবিও জানিয়েছেন তাঁরা। এই দাবিগুলি নিয়ে কয়েকশো পরিবার একজোট হয়ে মিনাখাঁর ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। তাঁদের সঙ্গে ছিলেন সিপিএমের এক নেত্রী। এই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে মিনাখাঁর সিপিএম নেতৃত্বও।

আরও পড়ুনঃ পরিবেশবান্ধব দুর্গাপুজো করলেই মিলবে ১ লক্ষ টাকা! পুজো কমিটিগুলির জন্য বড় ঘোষণা পুরমন্ত্রীর
বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, আগামী ১৭ তারিখের মধ্যে অন্নপূর্ণা প্রকল্পের যোগ্য প্রাপকদের টাকা দিতে হবে এবং রেশন পরিষেবা সচল রাখতে হবে (Annapurna Yojana)। তাঁদের অভিযোগের সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে মিনাখাঁর সিপিএম নেতৃত্ব।












