বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে ৮০ তম স্বাধীনতা দিবস (Independence Day 2026)। এই উদযাপনের আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লালকেল্লা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। এই ঘোষণাগুলির মধ্যে অন্যতম একটি হল ২০৩৬ সালের অলিম্পিক সংক্রান্ত। প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে, ২০৩৬ সালের অলিম্পিকের জন্য দেশব্যাপী (India) প্রতিভা অন্বেষণ তথা ট্যালেন্ট হান্ট করা হবে এবং সরকার ক্রীড়া প্রতিভার সন্ধানে প্রতিটি গ্রামে অনুসন্ধান করবে। জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী মোদী ১৩ তম বারের মতো লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন।
স্বাধীনতা দিবসে (Independence Day 2026) বড় ঘোষণা মোদীর:
‘ক্রীড়াজগতে ভারত এগিয়ে চলেছে’: প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে, ক্রীড়াজগতে ভারত এখন এগিয়ে চলেছে। বিশ্বজুড়ে প্রতিটি ক্রীড়া আয়োজনের মঞ্চে ভারতের জাতীয় সঙ্গীত শোনা যায়। তিনি বলেন যে, টপস (TOPS) প্রকল্প এক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করেছে। খেলো ইন্ডিয়া গেমসের মতো ইভেন্টগুলিও যুবক-যুবতীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে। এমন পরিস্থিতিতে, ভারত ২০৩৬ সালের অলিম্পিকের জন্য এক শক্তিশালী প্রতিযোগী হিসাবে আবির্ভূত হচ্ছে।
Delhi: Prime Minister Narendra Modi says, “…We have resolved our aspiration to host the 2036 Olympic Games in India. However, looking ahead to 2036, in all those sporting disciplines where India does not compete today, where India fails to qualify, and the events that have… pic.twitter.com/aGR2pxE8Mr
— IANS (@ians_india) August 15, 2026
‘অলিম্পিকের জন্য দেশব্যাপী ট্যালেন্ট হান্ট’: উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে। তিনি আরও উল্লেখ করেন, ‘যোগ্যতা অর্জন করতে না পারার কারণে দুই-তৃতীয়াংশ অলিম্পিক গেমসে অংশগ্রহণ করা যায় না। কিন্তু এখন আমরা সেই ইভেন্টগুলির দিকে অগ্রসর হব, যেগুলিতে ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি।’
আরও পড়ুন: একদম সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী বলছে এশিয়ান গেমসের শিডিউল?
‘আমরা খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণ দেব’: প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ৫ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে প্রতিভা খুঁজে বের করতে প্রতিটি গ্রাম ও স্কুলে ট্যালেন্ট হান্ট আয়োজন করা হবে। তিনি জানান, তাদের খুঁজে বের করার পর প্রশিক্ষণের জন্য কর্মসূচিও চালানো হবে।
আরও পড়ুন: ইলেকট্রনিক্স সেক্টরে ভারতের দাপট! ১১ বছরে ১১ গুণ বৃদ্ধি, মোবাইল উৎপাদনেও দুর্ধর্ষ রেকর্ড
২০৩০ সালে ভারতে সম্পন্ন হবে কমনওয়েলথ গেমস: জানিয়ে রাখি যে, ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজিত হবে ভারতে। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতের আহমেদাবাদে সম্পন্ন হবে। দিল্লির পর আহমেদাবাদ হবে ভারতের দ্বিতীয় শহর যেখানে কমনওয়েলথ গেমস সম্পন্ন হতে চলেছে। এদিকে, ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করা ভারতকে ২০৩৬ সালের অলিম্পিকের জন্য প্রস্তুত হওয়ার সুযোগও দেবে। এর পাশাপাশি ২০৩৬-এর অলিম্পিক যাতে ভারতে আয়োজন করা হয় সেই পরিকল্পনারও অবতারণা করেছেন প্রধানমন্ত্রী।













