মার্কিন মুলুকে লাফিয়ে কমছে ভারতীয় পণ্যের দাম! ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী

Published on:

Published on:

Modi thanked Trump for India-US Trade Deal.
Follow

বাংলাহান্ট ডেস্ক: আমেরিকায় (India-US Trade Deal) ভারতীয় পণ্যের দাম কমার পথ খুলে গেল। কয়েকদিন আগেই ঘোষণা হয়েছিল, এবার তাতে সরকারি সিলমোহর পড়ল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের নির্দেশনায় স্বাক্ষর করায় আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের শুল্ক নেমে এল ১৮ শতাংশে। একই সঙ্গে চূড়ান্ত হল ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো। এই সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বড় সাফল্য বলেই দেখছেন বিশেষজ্ঞরা।

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি (India-US Trade Deal) niye ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদি:

এই অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ভারত ও আমেরিকার জন্য এটি অত্যন্ত ইতিবাচক খবর। অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামোতে দুই দেশ সম্মত হওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি ও সদিচ্ছা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ৯০ হাজার টাকা পর্যন্ত সাহায্য দেবে রাজ্য! রাজ্য সরকারের নতুন প্রকল্পে কারা পাবেন টাকা? জানুন

এই চুক্তির ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ আরও গতি পাবে বলেও মন্তব্য করেন মোদী। তাঁর মতে, শুল্ক কমার ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও মজবুত হবে। এর সুফল পাবেন দেশের কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষজন। পাশাপাশি মহিলা ও যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের বক্তব্যে। তিনি জানান, অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো কার্যকর হলে আমেরিকায় ভারতের রফতানি উল্লেখযোগ্য ভাবে বাড়বে। তাঁর কথায়, প্রায় ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিশাল বাজার ভারতের পণ্যের জন্য আরও বেশি করে খুলে গেল। এর ফলে দেশের এমএসএমই সেক্টর, কৃষি ও মৎস্য ক্ষেত্র সরাসরি লাভবান হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

Modi thanked Trump for India-US Trade Deal.

আরও পড়ুন: ‘এইভাবে ললিপপ..,’ DA বাড়িয়েও লাভ হল না! সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে রাজ্য সরকারি কর্মীরা

এই অন্তর্বর্তী কাঠামোয় আরও উল্লেখযোগ্য একটি দিক হল, আগামী পাঁচ বছরে ভারত আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করবে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই সমঝোতার ফলে ভবিষ্যতে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা বিটিএ-র পথ আরও প্রশস্ত হল। সামগ্রিক ভাবে এই সিদ্ধান্ত ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।