বাংলাহান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর দাপটে তটস্থ একাধিক রাজ্য। ল্যান্ডফল হওয়ার পর থেকেই তাণ্ডব চালাচ্ছে অর্ণব। এর জেরে একাধিক ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে ইতিমধ্যেই। নতুন করে আর কোন কোন ট্রেন বাতিল করল ভারতীয় রেল?
কোন কোন ট্রেন বাতিল (Train Cancelled) হয়েছে
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল রাউরকেলা-যোধপুর এক্সপ্রেস। ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল জগদলপুর-রাউরকেলা এক্সপ্রেস, ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল জগদলপুর-হাওড়া এক্সপ্রেস।

হাওড়া থেকে বাতিল ট্রেন: ২৭ অক্টোবর বাতিল করা হয়েছে সেকেন্দ্রাবাদ-হাওড়া এক্সপ্রেস। ২৯ অক্টোবর বাতিল রয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকছে ১৮৫১৫ বিশাখাপত্তনম থেকে কিরান্দুল এক্সপ্রেস, ১৮৫১৬ কিরান্দুল থেকে বিশাখাপত্তনম ও ১৮১০৭ রাউরকেলা থেকে জগদলপুর এক্সপ্রেস। ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল ১৮১০৮ জগদলপুর থেকে রাউরকেলা এক্সপ্রেস।
আরও পড়ুন : দীপাবলির আগেই জোড়া সুখবর, বেলেঘাটা-আইটি সেন্টার মেট্রো নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর
বাড়ল ট্রেনের সংখ্যা: ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল ১৮০০৫ হাওড়া থেকে জগদলপুর এক্সপ্রেস, ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল (Train Cancelled) ১৮০০৬ জগদলপুর থেকে হাওড়া এক্সপ্রেস। ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল ৫৮৫৩৮ বিশাখাপত্তনম থেকে কোরাপুট প্যাসেঞ্জার।
আরও পড়ুন : ডালেও মিশছে ভেজাল, যা খাচ্ছেন তা আসল নাকি নকল? যাচাই করুন এভাবে
২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল হয়েছে ৫৮৫৩৭ কোরাপুট থেকে বিশাখাপত্তনম প্যাসেঞ্জার। ৩০ অক্টোবর বাতিল করা হয়েছে ১৮৫১২ বিশাখাপত্তনম থেকে কোরাপুট এক্সপ্রেস। ৩১ অক্টোবর বাতিল হয়েছে ১৮৫১১ কোরাপুট থেকে বিশাখাপত্তনম এক্সপ্রেস। ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল হয়েছে ৫৮৫০১ বিশাখাপত্তনম থেকে কিরান্দুল প্যাসেঞ্জার এবং ৫৮৫০২ কিরান্দুল থেকে বিশাখাপত্তনম প্যাসেঞ্জার।














