শহরের মতো গ্রামীণ এলাকায় বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নবান্নর, আসছে নতুন বিল্ডিং রুলস

Published on:

Published on:

Nabanna is bringing in new rules for construction in rural areas
Follow

বাংলা হান্ট ডেস্ক:পঞ্চায়েত এলাকাতে নির্মাণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে নবান্ন (Nabanna)। সেই কারণে গ্রামাঞ্চলের জন্য নিয়ে আসা হচ্ছে আলাদা করে নতুন বিল্ডিং রুলস। পঞ্চায়েত(Panchayat) দপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যেই খসড়া প্রস্তুত হয়েছে এ ব্যাপারে। তবে আর্থিক মূল্যায়ন এখনো শেষ হয়নি। আর্থিক মূল্যায়নের কাজ চলছে। অর্থ দপ্তর রয়েছে এই কাজের দায়িত্বে। সবকিছু পরিকল্পনামাফিক চললে খুব শীঘ্রই চূড়ান্ত হতে চলেছে গ্রামীণ এলাকায় নতুন বিল্ডিং রুলস।

নবান্ন (Nabanna) কী নিয়ম আনছে?

রাজ্য সরকার পঞ্চায়েত এলাকায় আলাদা করে এই বিল্ডিং রুলস তৈরি করার প্রয়োজন অনুভব করেছে। আগে থেকেই পুরসভা এবং পুর নিগম এলাকায় দীর্ঘদিন ধরে বিল্ডিং রুলস চালু ছিল। কিন্তু পঞ্চায়েত এলাকায় সেরকম কোনো বিধি ছিল না এতদিন।  নিয়মের ফাঁক ফোকর গলে এত দিন এইসব এলাকায় বেআইনি নির্মাণ শুরু হয়েছিল এবং এ ব্যাপারে অভিযোগও আসছিল অনেক।

পুর এলাকায় নির্মাণ কাজ করতে হলে বিশেষ অনুমতি নিতে হয়। এইসব জায়গায় রাতের বেলাতেও চলে নির্মাণ কাজ এবং তার জন্য আগে থেকে পারমিশন নেওয়ার ব্যবস্থা করতে হয়, না হলে পুলিশ বাধা দিতে পারে এবং প্রয়োজন মনে করলে নির্মাণ কাজ বন্ধ করেও দিতে পারে। কিন্তু গ্রামাঞ্চলে আগে এরকম কোন নিয়ম ছিল না। তাই এই একই নিয়ম এবার গ্রামাঞ্চলে চালু করার পরিকল্পনা করা হয়েছে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর পঞ্চায়েত এলাকাগুলোতে যদি নির্মাণ কাজ চালু থাকে, সে ক্ষেত্রে বিশেষ অনুমতি নিতে হবে এবং সেটা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি মেনে নিতে হবে। নতুন বিল্ডিং রুলস চালু হলে অনেক বেআইনি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রাতারাতি নির্মাণ হচ্ছে এই জায়গাগুলোতে এবং পরে সেই নির্মাণ ভাঙতে আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যাচ্ছে।

আরও পড়ুন:সাবধান! অপরাধ করে আর পালানো যাবে না, জাতীয় সড়কে ৩৬০ ডিগ্রী ক্যামেরা দেখবে সব

এতদিন পঞ্চায়েত এলাকায় সেই ভাবে কোন সুনির্দিষ্ট নিয়ম ছিল না। বিক্ষিপ্ত কিছু নিয়মের ভিত্তিতেই এখানে বিল্ডিং নির্মাণ কাজের জন্য অনুমোদন দেওয়া হতো। তাই এখানে বেআইনিভাবে হচ্ছিল আকাশচুম্বী বহুতল। এবার বিষয়টি নবান্নের চোখে পড়ে এবং পঞ্চায়েত এলাকায় এইসব বেআইনি নির্মাণ রুখতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন:১ ফেব্রুয়ারি থেকেই বদল গ্যাস-সিগারেটের দামে, কী কী সুবিধা হবে মধ্যবিত্তের?

Nabanna is bringing in new rules for construction in rural areas

সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে নতুন বিল্ডিং রুলস তৈরির কাজ শুরু করেছে পঞ্চায়েত দপ্তর। এক্ষেত্রে পুর ও নগর উন্নয়ন দপ্তর, নীতি প্রনয়নের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করছে। এই রুলস তৈরি করার ক্ষেত্রে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে শহরের মতো এবার পঞ্চায়েত এলাকাতেও সূর্যাস্ত থেকে  সূর্যোদয় পর্যন্ত নির্মাণ কাজের ক্ষেত্রে কড়া নজরদারি আরোপ করা হবে।