বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে শেষের পথে বছরের প্রথম মাস। জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শুরু হলেই বদল হবে একগুচ্ছ নিয়মের। বদল হতে চলেছে গ্যাসের (Liquefied Petroleum Gas) দাম থেকে সিগারেট, পানমশলার দামেও। ১ লা ফেব্রুয়ারি থেকেই দেশ জুড়ে কার্যকর হতে চলেছে এই পরিবর্তন। কী কী বদল আসছে আগামী মাসে, জেনে রাখুন আগেভাগে।
ফেব্রুয়ারি থেকেই বদল গ্যাসের (Liquefied Petroleum Gas) দামে?
আগামী ১ লা ফেব্রুয়ারি রয়েছে কেন্দ্রীয় বাজেট। এদিকে প্রতি মাসের পয়লা তারিখেই গ্যাসের দাম ঘোষণা করা হয়। বাজেটে মধ্যবিত্তের সুরাহা করে গ্যাসের দামে কোনও পরিবর্তন আনা হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের। অনেকে মনে করছেন, গৃহস্থালীর গ্যাসের দাম কমতে পারে এদিন। বাণিজ্যিক গ্যাসেও ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বদল সিগারেটের দামে: এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বিমানে ব্যবহৃত তেল বা এটিএফ এর দাম পরিবর্তন হতে পারে। যার সরাসরি প্রভাব পড়তে পারে বিমান ভাড়ায়। অন্যদিকে সিএনজি এবং পিএনজির দামেও (Liquefied Petroleum Gas) বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়িয়ে পানমশলা এবং সিগারেটের দামেও বদল আসতে পারে এদিন।
আরও পড়ুন : SIR এর পরেই শুরু জনগণনা, বাড়িতে বসে মোবাইলেই হবে ফর্ম ফিল আপ, জেনে রাখুন পদ্ধতি
বৃদ্ধি পাচ্ছে শুল্ক: বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, পানমশলা এবং তামাকজাত পণ্যের উপরে বৃদ্ধি পাচ্ছে জিএসটি। পাশাপাশি এই সব পণ্যের উপরে দেশের নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত শুল্কও চাপানো হতে চলেছে। তাই সিগারেট এবং পানমশলার দাম ফেব্রুয়ারি থেকে বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : মৃতদের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস, ঘটনার ৬০ ঘন্টা পর মুখ খুলে কার ঘাড়ে দোষ চাপাল Wow! Momo কর্তৃপক্ষ?
ফেব্রুয়ারি মাসের পয়লা তারিখেই প্রকাশিত হবে ব্যাঙ্কের ছুটির তালিকা। সেই মতো ব্যাঙ্কের কাজে যেতে হবে। ফাসট্যাগের নিয়ম বদল হচ্ছে ফেব্রুয়ারি থেকে। এখন থেকে গাড়ি, ভ্যান এবং জিপের ফাসট্যাগের জন্য কেওয়াইসি ভেরিফিকেশন বন্ধ করে দিতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এতে আমজনতার সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।












