বাংলা হান্ট ডেস্ক: জাতীয় সড়কে (National Highway) প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর প্রধান কারণ হলো গাড়িগুলির বেপরোয়া গতি। তাই এবার ন্যাশনাল হাইওয়েতে গাড়ির উপর নজরদারির জন্য বসতে চলেছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ক্যামেরা বসানোর পরিকাঠামো তৈরির কাজ। ক্যামেরায় ধরা পড়া ছবির ভিত্তিতে ব্ল্যাক স্পট চিহ্নিত করা যাবে এবং সেই জায়গাগুলোতে আরো বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়ে দুর্ঘটনার মাত্রা কমানো সম্ভব হবে।
জাতীয় সড়কে (National Highway) দুর্ঘটনা কেন বাড়ছে?
ন্যাশনাল রোড সেফটি কাউন্সিলের বিশেষজ্ঞদের মতে জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়ছে, তার অন্যতম প্রধান কারণ অপরাধীরা, অপরাধ করে পালানোর জন্য জাতীয় সড়ক বেছে নিচ্ছে। কারণ এখানে এমন কোন প্রযুক্তি নেই যা অভিযুক্তর গাড়িকে চিহ্নিত করতে পারবে।
সমস্ত বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে, এক্ষেত্রে পি টু জেড ক্যামেরা বিশেষ কার্যকরী হবে। কারণ এই ক্যামেরা একমাত্র ৩৬০ ডিগ্রি কভার করতে পারে। আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি এই ক্যামেরা গাড়ি চিহ্নিত করতে পারবে। সেই সঙ্গে গাড়ির তথ্য ধরে রাখতে সক্ষম অর্থাৎ গাড়িটি কত গতিতে চলছিল সেটিও ধরা পড়বে এই ক্যামেরাতে এবং তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন:আদানির বিদ্যুতেই টিকে রয়েছে বাংলাদেশ! লাফিয়ে বাড়ল সরবরাহ, সামনে এল পরিসংখ্যান
সেই সঙ্গে এই ক্যামেরা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে মালিকের তথ্য পেতে সক্ষম। এর ফলে কর্তৃপক্ষ, গাড়ির মালিকের কাছে সরাসরি জরিমানার মেসেজ পাঠাতে পারবে। রোড সেফটি কাউন্সিল চায় আগামী ১০ বছরের মধ্যে গাড়ি জনিত জাতীয় সড়ক দুর্ঘটনায়, মৃত্যুর সংখ্যা কমিয়ে শূন্যে নামিয়ে আনতে। কারণ নজরদারির অভাবে জাতীয় সড়কে দুর্ঘটনার স্বীকার হচ্ছেন গাড়ির যাত্রী, চালক এবং নিরীহ পথচারীরা।
আরও পড়ুন:সুপ্রিম রায়ে গিয়েছিল চাকরি, ফিরল ১০ মাস পরে, নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট












