বাংলা হান্ট ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনার আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপের সংস্থা আদানি পাওয়ার বাংলাদেশে (Bangladesh-Adani Group) বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে। উভয় দেশের সরকারি তথ্য থেকে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির কয়লা কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে পাঠানো বিদ্যুৎ সাম্প্রতিক মাসগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আদানি পাওয়ার বাংলাদেশে (Bangladesh-Adani Group) বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে:
সরবরাহে ৩৮ শতাংশের বৃদ্ধি: সরকারি তথ্য অনুসারে, ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে বাংলাদেশে আদানি পাওয়ার কর্তৃক রফতানি করা বিদ্যুতের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.২৫ বিলিয়ন ইউনিট (kWh) হয়েছে। এই বৃদ্ধির ফলে, বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহে ভারত থেকে আমদানির অংশ ২০২৫ সালে রেকর্ড ১৫.৬ শতাংশে পৌঁছেছে। যা ২০২৪ সালে ছিল ১২ শতাংশ। উল্লেখ্য যে,আদানি পাওয়ার ২০২৩ সালের গোড়ার দিকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা: জানিয়ে রাখি যে, বিদ্যুতের ক্ষেত্রে বাণিজ্য শক্তিশালী থাকলেও, দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক মাসগুলিতে, উভয় দেশই একে অপরের ভিসা পরিষেবা স্থগিত করেছে এবং নিরাপত্তার বিষয় নিয়ে কূটনীতিকদের তলব করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত একটি কমিটি আদানির বিদ্যুৎ সরবরাহকে অতিরিক্ত মূল্যের বলেও সমালোচনা করেছে। এদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম জানিয়েছেন, বর্তমানে ওই দেশটি প্রাকৃতিক গ্যাসের তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছে। যা বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়। এর ফলে স্থানীয় গ্যাস উৎপাদন হ্রাস পাচ্ছে এবং LNG ট্রান্সমিশন সমস্যার সম্মুখীন হচ্ছে। এর ফলে ২০২৬ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা ৬৭ শতাংশের বৃদ্ধির প্রত্যাশিত সম্ভাবনার আবহে বিদ্যুৎ আমদানি ক্রমশ প্রয়োজনীয় হয়ে উঠেছে।
আরও পড়ুন: মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে চালালেন গাড়ি! তারপরে যা হল… গ্রেফতার সচিন-সৌরভের সতীর্থ
কয়লা আমদানিতে রেকর্ড বৃদ্ধি: এদিকে, গ্যাসের ঘাটতি পূরণের জন্য বাংলাদেশে কয়লার ওপর নির্ভরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০২৫ সালে দেশের কয়লা আমদানি ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ১৭.৩ মিলিয়ন টনে পৌঁছে গিয়েছে। এদিকে, সরকার দেশীয় কয়লাভিত্তিক উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও নিয়ে কাজ করছে।
আরও পড়ুন: 50MP ক্যামেরা! 7025 mAh-এর ব্যাটারি! 5,000 টাকা সস্তা হল Oppo-র এই দুর্ধর্ষ স্মার্টফোন
আদানি একটি প্রধান সাপ্লায়ার হয়ে উঠেছে: জানিয়ে রাখি যে, ২০২৫ সালে, আদানি পাওয়ার বাংলাদেশে ৮.৬৩ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করেছে। যা দেশের মোট বিদ্যুৎ সরবরাহের ৮.২ শতাংশ। জানুয়ারির প্রথম ২৭ দিনে এই হার প্রায় ১০ শতাংশ পৌঁছেছে। ঢাকার জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন জানিয়েছেন, তেল-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের তুলনায় আদানির বিদ্যুৎ এখনও সস্তা। এই কারণেই বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে।












