বাংলা হান্ট ডেস্ক: মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে গ্রেফতার করল পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৭ জানুয়ারি অর্থাৎ, মঙ্গলবার ভাদোদরা পুলিশ ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় জ্যাকব মার্টিনকে (Jacob Martin) গ্রেফতার করেছে। জ্যাকবের বিলাসবহুল SUV-টি পার্ক করে রাখা ৩ টি গাড়িতে ধাক্কা মারে। গত মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ আকোট এলাকার পুনি নগর সোসাইটিতে এই ঘটনাটি ঘটে।
গ্রেফতার জ্যাকব মার্টিন (Jacob Martin):
জ্যাকব মার্টিন কে: জানিয়ে রাখি যে, জ্যাকব মার্টিন সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে, তিনি ভারতের হয়ে মাত্র ১০ টি ODI খেলেছেন। যেখানে তিনি করেছেন ১৫৮ রান। মার্টিন সচিন তেন্ডুলকারেরও সতীর্থ ছিলেন।

তাঁর বিরুদ্ধে ছিল মানব পাচারের অভিযোগ: উল্লেখ্য যে, ভদোদরায় জন্মগ্রহণকারী জ্যাকব মার্টিনকে তিহার জেলেও থাকতে হয়েছে। ২০০৯ সালে, তিনি একটি বড় মামলায় জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছিল। মার্টিনের বিরুদ্ধে টাকার বিনিময়ে একজনকে ব্রিটেনে পাঠানোর অভিযোগ আনা হয়। এই কারণে জাল পাসপোর্টও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ সামনে আসে। তারপর, ২০১৭ সালে, BCA (বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন) জ্যাকব মার্টিনকে রঞ্জি দলের কোচ হিসেবে নিযুক্ত করে। সেই সময়ে তিনি জামিনে বাইরে ছিলেন। এই ঘটনাটি যথেষ্ট বিতর্কের সৃষ্টি করে।
আরও পড়ুন: 50MP ক্যামেরা! 7025 mAh-এর ব্যাটারি! 5,000 টাকা সস্তা হল Oppo-র এই দুর্ধর্ষ স্মার্টফোন
জ্যাকব মার্টিনের ডোমেস্টিক কেরিয়ার: জ্যাকব মার্টিন তাঁর ডোমেস্টিক কেররিয়ারে ১৩৮ টি ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ২২৭ টি ইনিংসে ৪৬.৬৫ এভারেজে করেন ৯,১৯২ রান করেছেন। ফার্স্ট-ক্লাস ক্রিকেটে তিনি ২৩ টি সেঞ্চুরি এবং ৪৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন: নির্বাচনের প্রচারে সরাসরি হিন্দুদের মারার হুমকি! ইউনূসের বাংলাদেশে শিউরে ওঠার মতো অবস্থা
এছাড়াও, জ্যাকব ১০১ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন যেখানে তিনি ৩ টি সেঞ্চুরি এবং ২০ টি হাফ-সেঞ্চুরি সহ ২,৯৪৮ রান করেছেন। লিস্ট এ-তে তাঁর এভারেজ হল ৩৯.৩০। মার্টিন ২ টি T20 ম্যাচও খেলেছেন। যেখানে তিনি করেছেন ১৪ রান।












