DA নিয়ে নয়া নির্দেশ নবান্নের, জারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Nabanna
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ডিএ (Dearness Allowance) মেটাতে তৎপর হচ্ছে নবান্ন (Nabanna)। সরকার অধীনস্থ সংস্থার কর্মীদের বকেয়া মহার্য্য ভাতা দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি পাঠানোর নির্দেশ রাজ্য অর্থ দপ্তরের। বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিলের মধ্যে এই SOP জমা দিতে হবে।

ডিএ মেটাতে উদ্যোগী নবান্ন | Nabanna

জানিয়ে রাখি, অর্থ দপ্তরের নির্দেশিকায় উচ্চ শিক্ষা, স্কুল শিক্ষা দপ্তর, গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পুর ও নগরোন্নয়ণ দপ্তর, পরিবহণ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ দপ্তরের কাছে এসওপি চাওয়া হয়েছে।

এসওপি জমা পড়লে বকেয়া ডিএ বা ডিআর দেওয়ার প্রক্রিয়া অনেকটাই এগোবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বকেয়া মেটাতে এর আগেই অর্থ দপ্তর সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠাতে বলা হয়েছে। শনিবার অর্থ দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ১৩ এপ্রিলের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন: পয়েন্ট টেবিলে সবার শেষে রাহানেরা! KKR-কে জেতাতে দলে ‘এন্ট্রি’ নিচ্ছেন ১৮ কোটির খেলোয়াড়

Dearness Allowance

শুধু তাই নয়, পারিবারিক পেনশনভোগীদের বকেয়া ডিএ, ডিআর মেটাতেও উদ্যোগী নবান্ন। জানা যাচ্ছে, প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (অ্যাকাউন্টস অ্যান্ড এনটাইটেলমেন্ট), পশ্চিমবঙ্গ, ট্রেজারি বিল্ডিংস, কলকাতা থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়ার টাকা সরাসরি প্রদানে বিশেষ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যাঁরা ১ এপ্রিল বকেয়া পাননি, তাদের জন্য শীঘ্রই ভালো খবর আসতে পারে বলে মনে করা হচ্ছে।