পেট্রোলের দাম নিয়ে আর থাকবে না চিন্তা! কম দামে এই ৫ টি বাইকে মিলছে সবথেকে বেশি মাইলেজ

Published on:

Published on:

Names of 5 Motorcycles That Offer High Mileage at a Low Cost
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় বাজারে মোটরসাইকেল (Motorcycles) কেনার সময় ক্রেতাদের দু’টি বিষয়ই মাথায় ঘোরে, প্রথমত কম দাম আর দ্বিতীয়ত বেশি মাইলেজ। বিশেষ করে যারা প্রতিদিন অফিসে যাতায়াত বা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি সাশ্রয়ী কমিউটার বাইক খুঁজছেন, তাঁদের কাছে জ্বালানির খরচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেট্রোলের দাম ক্রমশ বাড়তে থাকায় ২০২৬ সালেও কম দামে বেশি মাইলেজ দেওয়া মোটরসাইকেলের চাহিদা বাজারে স্পষ্টভাবে বেড়েছে। অনলাইন সার্চ ট্রেন্ডেও তার প্রমাণ মিলছে, যেখানে “best mileage bike in India”, “low maintenance commuter bike” বা “cheap bike for daily office travel”–এর মতো শব্দগুলি ক্রমশ বেশি খোঁজা হচ্ছে।

কম দামে বেশি মাইলেজ যুক্ত ৫ টি এমন মোটরসাইকেল (Motorcycles):

সাম্প্রতিককালে কর কাঠামোয় কিছু পরিবর্তনের ফলে ৩৫০ সিসির নীচের কয়েকটি জনপ্রিয় মোটরসাইকেলের দাম বেশ খানিকটা কমেছে বলে জানা গিয়েছে। যার জেরে বাজেটের মধ্যে ভাল বাইক খুঁজছেন এমন ক্রেতাদের আগ্রহ আরও বেড়েছে।লক্ষ্য করা গেছে বর্তমানে ক্রেতারা শুধু বাইকের দাম দেখেই সিদ্ধান্ত নেন না, বরং ফুয়েল এফিসিয়েন্সি, সার্ভিসিং খরচ, যন্ত্রাংশের সহজলভ্যতা এবং ভবিষ্যতে রিসেল ভ্যালু ইত্যাদি এই বিষয়গুলিও সমান হারে গুরুত্ব পেয়ে থাকে এখন। এই পরিস্থিতিতেই ভারতের কয়েকটি জনপ্রিয় কমিউটার বাইক ফের আলোচনায় এসেছে।

আরও পড়ুন: ‘অপরাধীদের উপর বুলডোজার চলবে’, মোদীর ব্রিগেড সভা থেকে গর্জে উঠলেন সুকান্ত

তালিকার প্রথমেই রয়েছে Hero HF Deluxe-এর নাম। কম দাম এবং নির্ভরযোগ্যতার জন্য দীর্ঘদিন ধরেই এটি ভারতের অন্যতম জনপ্রিয় বাইক। এই বাইকের দাম শুরু হয় প্রায় ৫৫,৯৯২ টাকা (এক্স-শোরুম) থেকে। সংস্থার দাবি অনুযায়ী, ৯৭.২ সিসি এয়ার-কুলড ইঞ্জিনের এই মোটরসাইকেলটি প্রতি লিটারে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। কম রক্ষণাবেক্ষণ খরচ এবং সহজে যন্ত্রাংশ পাওয়া যাওয়ার কারণে শহর ও গ্রাম, দুই জায়গাতেই এর জনপ্রিয়তা রয়েছে। একইভাবে কম দামে ভাল মাইলেজের জন্য বাজারে বহুল পরিচিত বাইকের নাম হল TVS Sport। প্রায় ৫৫,৫০০ টাকা থেকে শুরু হওয়া এই বাইকে রয়েছে ১০৯.৭ সিসি ET-Fi ইঞ্জিন, যা ৭০-৭৫ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতেও সক্ষম বলে দাবি করা হয়।

১০০ সিসি সেগমেন্টে আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল Honda Shine 100। প্রায় ৬৩,১৯১ টাকা দামের Honda-র এই বাইকটি মূলত নির্ভরযোগ্য ইঞ্জিন পারফরম্যান্সের জন্য পরিচিত। এতে রয়েছে ৯৮.৯ সিসি PGM-FI ইঞ্জিন এবং ওজন মাত্র প্রায় ৯৯ কেজি, ফলে শহরের ভিড় ট্র্যাফিকে চালানো সহজ। অন্যদিকে ভারতের কমিউটার বাইক বাজারে দীর্ঘদিনের জনপ্রিয় নাম Hero Splendor Plus। প্রায় ৭৪,১৫২ টাকা থেকে শুরু হওয়া এই বাইকে রয়েছে i3S প্রযুক্তি, যা ট্র্যাফিকে বাইক থামলে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে জ্বালানি সাশ্রয় করে। পুনর্বিক্রয় মূল্য এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতার কারণে এই মডেল এখনও বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে।

 Names of 5 Motorcycles That Offer High Mileage at a Low Cost

আরও পড়ুন: তাঁত বুনে সংসার চালান বাবা! দীর্ঘ ৮ বারের চেষ্টায় সিভিল সার্ভিসে বাজিমাত করলেন সবরীশ্বরণ

আরামদায়ক রাইডিং এবং বেশি মাইলেজের জন্য আলাদা করে উল্লেখ করতে হয় Bajaj Platina 100-এর কথা। প্রায় ৬৬,০১৫ টাকা দামের এই বাইকে রয়েছে ১০২ সিসি DTS-i ইঞ্জিন, যা প্রতি লিটারে প্রায় ৭৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে বলে দাবি করা হয়। কমফর্টেক সাসপেনশন এবং লম্বা সিট দীর্ঘ যাত্রায় অতিরিক্ত আরাম দেয়। সব মিলিয়ে বলা যায়, পেট্রোলের ক্রমবর্ধমান দামের সময়ে কম খরচে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্য কমিউটার বাইক এখনও ভারতীয় মধ্যবিত্তের প্রধান ভরসা, এবং এই পাঁচটি মডেল ২০২৬ সালেও সেই তালিকার প্রথম সারিতেই রয়েছে।