মহিলা সংরক্ষণে ‘ঐতিহাসিক’ দাবি মোদীর, কী বললেন প্রধানমন্ত্রী?

Published on:

Published on:

Narendra Modi Calls Women Reservation Bill Historic
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে আবারও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে মহিলা সংরক্ষণ। সংসদের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত বিল আনতে চলেছে কেন্দ্র সরকার, আর তার আগেই বিষয়টি নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কী বললেন মোদী, জানুন!

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন মোদী (Narendra Modi)?

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করার কথা জানিয়েছে কেন্দ্র। তার মধ্যে অন্যতম হলো মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল। শুরু থেকেই মহিলা সংরক্ষণ বিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট। এই বিল সামনে আসার আগেই এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানান, দেশের নারীশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে।

তিনি (Narendra Modi) লেখেন, দেশের মা-বোনেদের সম্মান দেওয়া মানেই দেশের প্রতি সম্মান জানানো। সেই ভাবনাকেই সামনে রেখে সরকার এগোচ্ছে এবং নারীদের আরও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, এই বিশেষ অধিবেশনে মোট তিনটি বিল আনার পরিকল্পনা রয়েছে। সংবিধানের ১৩১-তম সংশোধনী বিল, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। এর মধ্যে মহিলা সংরক্ষণ কার্যকর করাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

তবে এই বিষয়েই আপত্তি তুলেছে বিরোধী শিবির। তাদের বক্তব্য, ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ চালু করা হলে তারা সেই সিদ্ধান্তকে সমর্থন করবে। কিন্তু এর আড়ালে যদি লোকসভা আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা হয়, তাহলে তাতে তারা তীব্র বিরোধিতা করবে।

Narendra Modi calls for unity in the country over the Middle East war

আরও পড়ুনঃ দমদমে মমতার গাড়ি থামিয়ে তল্লাশি? জনসভা থেকে বড় দাবি জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসে বিরোধী দলগুলির সংসদীয় নেতৃত্ব। সেখানে সিদ্ধান্ত হয়, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে বর্তমান ৫৪৩টি লোকসভা আসন অপরিবর্তিত রেখে সংরক্ষণ চালু করলে সমস্যা নেই। কিন্তু যদি আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা নেওয়া হয়, তাহলে সংসদে সরাসরি এর বিরোধিতা করা হবে।