বাংলাহান্ট ডেস্ক : নিরামিষ দিনে পোস্তর জুড়ি মেলা ভার। নিরামিষ আলু পোস্ত, নিরামিষ বিভিন্ন রান্না, এমনকি আমিষ মাছ মাংসেও পড়ে পোস্ত বাটা। আর প্রথম পাতে পোস্তর বড়ার (Recipe) নাম না করলেই নয়। পেঁয়াজ কুচি দিয়ে বা নিরামিষ পোস্তর বড়া গরম ভাতে অতুলনীয়।
নারকেল পোস্তর বড়ার রেসিপি (Recipe)
ডালের সঙ্গে মুচমুচে পোস্তর বড়া খেতে কে না ভালোবাসে। উপরন্তু তৈরি করাও খুব সহজ এই বড়া। কম উপকরণে, ঝটপট বানিয়ে ফেলা যায়। তাহলে আর দেরি কেন, দেখে নিন নারকেল পোস্তর বড়ার চটজলদি রেসিপি-

নারকেল পোস্তর বড়ার উপকরণ:
পোস্ত- ৪ টেবিল চামচ
নারকেল কোরা- ৪ টেবিল চামচ
কাঁচালঙ্কা কুচি- ২ টো
নুন
চিনি
আরও পড়ুন : দামে ঢের কম, অথচ স্বাদে টেক্কা দেবে ইলিশকেও, বাজারে পেলেই কিনুন এই মাছ
নারকেল পোস্তর বড়ার প্রণালী: প্রথমেই পোস্ত, কোরানো নারকেল আর কাঁচালঙ্কা বেটে নিন। মিশিয়ে নিন পরিমাণ মতো নুন, চিনি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পোস্ত বাটার (Recipe) মিশ্রণ হাতে নিয়ে বড়ার আকারে তেলে দিয়ে ভেজে নিন।
আরও পড়ুন : এক্সপ্রেসের পর লোকাল ট্রেন, অত্যাধুনিক কবচ সিস্টেমের প্রথম সফল ট্রায়াল রান হাওড়াতে
পোস্তর বড়া গুলি উল্টে পাল্টে ভালো করে বাদামি করে ভেজে নিন। বড়া ভাজা হয়ে গেলে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। কিংবা খেতে পারেন শুধু শুধুই।













