পুজোর আগে NBSTC-এর বড় উদ্যোগ, রাস্তায় চলবে অতিরিক্ত বাস

Published on:

Published on:

NBSTC to run extra buses during the festive season
Follow

বাংলা হান্ট ডেস্ক: আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবার এই পুজোর মরশুমে শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)। এছাড়াও প্রায় দুই সপ্তাহ ধরে, পর্যটক পরিক্রম পরিবহন দফতরের তরফ থেকে এই অতিরিক্ত বাস চালানো হবে। পাশাপাশি পুজো পরিক্রমাতেও রাস্তায় থাকবে অতিরিক্ত বাস।

উৎসবের মরশুমে বাড়তি বাস চালাবে NBSTC (NBSTC)

এর ফলে পুজোর মরশুমে যাত্রী ও পর্যটকদের কোন সমস্যায় পড়তে হবে না বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। এই বিষয়ে শুক্রবার শিলিগুড়ির এনবিএসটিসি (NBSTC) বাস ডিপোতে বিশ্বকর্মা পূজোয় উপস্থিত থেকে তিনি জানান,”পুজোর সময় গোটা উত্তরবঙ্গে প্রচুর মানুষের সমাগম হয়। তাই সবার সুবিধার্থে অতিরিক্ত বাস চালানো হবে।”

পাশাপাশি তিনি আরও জানান, “দুর্গাপুজোর সপ্তাহে ৪০টি অতিরিক্ত বাস চালানো হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদহ ডিপো থেকে চলবে এই অতিরিক্ত বাস। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বহরমপুর, কলকাতা-সহ বিভিন্ন শহর ও ডিপো থেকেও অতিরিক্ত বাস চালানো হবে।

NBSTC to run extra buses during the festive season

আরও পড়ুন: ট্রেনে অতিরিক্ত লাগেজ? ওঠার আগে এই নিয়ম না জানলে দিতে হবে বাড়তি টাকা

এছাড়া পর্যটকদের জন্য পূজোর দু সপ্তাহ ধরে অতিরিক্ত বাস চালাবে পর্যটক কেন্দ্র গুলিতে। যার মধ্যে রয়েছে- মিরিক, গজলডোবার ভোরের আলো, জলদাপাড়া, বিন্দু, জলঢাকা, চিলাপাতা জঙ্গল, গরুমারা-সহ বিভিন্ন পর্যটনস্থলে এই বাস চালাবে এনবিএসটিসি।

তবে পুজোর মৌসুমেই অতিরিক্ত বাস গুলি চলাচল করার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা একদিকে যেমন উন্নত জনক হবে। তেমনি সুবিধাজনক হবে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্র বলে মনে করা হচ্ছে এনবিএসটিসি পক্ষ থেকে (NBSTC)।