বাংলা হান্ট ডেস্ক: প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগ করতে বাতিল হয়ে গেল নিট ইউজির (NEET UG) পরীক্ষা। গত ৩ মে দেশজুড়ে হয় ডাক্তারের এই প্রবেশিকার পরীক্ষা। কিন্তু সোমবার থেকে ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এই অভিযোগ ওঠার পরে রাজ্য রাজনীতি যথারীতি উত্তাল হয়ে উঠেছে পেয়ে একবার। পাশাপাশি লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও এই অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে বাতিল হয়ে গেছে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। যার ফলে নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের তদন্ত শুরু করবে সিবিআই।
পড়ুয়াদের স্বপ্নে বড় ধাক্কা, বাতিল NEET-UG 2026 পরীক্ষা (NEET UG)
প্রসঙ্গত, গত ৩ মে নিট ইউজির পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সেখানে প্রায় ২৩ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন। তবে সমস্যা বাঁধে রাজস্থানে। জানা যায়, পরীক্ষার অন্তত একমাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে এসেছিল একটি সম্ভাব্য প্রশ্নপত্র (NEET UG)।

আরও পড়ুন: বৃহস্পতিবার প্রকাশ উচ্চমাধ্যমিকের ফল, অনলাইনে কীভাবে দেখবেন ও ডাউনলোড করবেন মার্কশিট?
এই বিষয়ে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশন বলেন, ওই সম্ভাব্য প্রশ্নপত্রে ৪১০টি প্রশ্ন ছিল। পরীক্ষার পর দেখা যায় ১২০টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, মিলে গিয়েছে উত্তরের অপশনও।
In continuation of its press release dated 10 May 2026, the National Testing Agency wishes to inform candidates, parents, and members of the public of the following decisions taken in respect of NEET (UG) 2026. NTA had, on 8 May 2026, referred the matters then under consideration…
— National Testing Agency (@NTA_Exams) May 12, 2026
পাশাপাশি NTA-এর তরফে X পোস্টে গোটা বিষয়টি জানানো হয়েছে। এই বছরের নিট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এমনকি গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে আলোচনা করেছে NTA তথা ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র সংক্রান্ত কারচুপি নিয়ে NTA-এর কাছে তথ্য পাঠানো হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির তরফে। সেগুলি খতিয়ে দেখেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারপরেই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে NTA-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের হাতে যা যা তথ্য এসেছে, তার ভিত্তিতে এই পরীক্ষা আর গ্রহণযোগ্য থাকতে পারে না। কেন্দ্রের তরফে গোটা বিষয়টির তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়া হয়েছে (NEET UG)। তবে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে NTA। কিন্তু কবে সেই পরীক্ষা হবে সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। এই সমস্ত তথ্য NTA তাদের অফিসিয়াল সাইডে সমস্ত তথ্য দেবে।NTA জানিয়েছে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। নতুন করে পরীক্ষার ফি-ও দিতে হবে না বলে জানানো হয়েছে।













