অব্যক্ত অনুভূতির বাস্তব প্রকাশ, ‘মৌনাক্ষর’-এ প্রথমবার জুটিতে সৌম্য-প্রান্তিকা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মানুষের অব্যক্ত অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান নিয়ে এবার নতুন ছবি বাংলা চলচ্চিত্র জগতে (Bengali Film)। মৌনাক্ষর- প্রথম বার ছবি পরিচালনার দায়িত্বে সালঙ্কো ব্যানার্জি ও আনন্দরূপ চ্যাটার্জি। কোনও অতিরঞ্জিত উপস্থাপনা নয়, বাস্তবসম্মত আবেগ এবং চরিত্রগুলির মানসিক অবস্থাকেই ছবিতে ফুটিয়ে তুলেছেন তাঁরা।

না বলা অনুভূতি ফুটিয়ে তুলবে ‘মৌনাক্ষর’ (Bengali Film)

মানুষের স্মৃতি ও জীবনের অভিজ্ঞতা, অনুভূতি চলার পথে সম্পর্কগুলিকে কীভাবে প্রভাবিত করে তা উঠে আসবে এই ছবিতে। এই ছবি প্রসঙ্গে পরিচালক তথা চিত্রনাট্যকার সালঙ্কো ব্যানার্জি বলেন, ‘মৌনাক্ষর খুবই সহজ অথচ শক্তিশালী ভাবনা থেকে তৈরি। আমাদের জীবনে এমন অনেক অনুভূতি থাকে যা সবসময় শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না। সেই অনুভূতিগুলিকে গল্পের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা, যন্ত্রণা, স্মৃতি, সম্পর্ক, জীবনের সঙ্গে বয়ে চলা নানা মানসিক বোঝা ছবির গল্পের গুরুত্বপূর্ণ অংশ’।

New couple in upcoming bengali film mounakkhar

গল্পে কী থাকছে: অন্যদিকে আনন্দরূপ বলেন, ‘মৌনাক্ষর এর (Bengali Film) মাধ্যমে আমরা মানুষের সম্পর্কের সেই জায়গাগুলিকে তুলে ধরতে চেয়েছি যেগুলি অনেক সময় সরাসরি প্রকাশ পায় না। একটি সম্পর্কের গভীরতা শুধু কথোপকথনের মাধ্যমে বোঝা যায় না। আচরণ, দৃষ্টিভঙ্গি এবং ছোট ছোট মুহূর্তের মধ্যেও অনেক অনুভূতি লুকিয়ে থাকে।

আরও পড়ুন : পুজোর মরশুমে টিকিটের নো চিন্তা, ৩ জোড়া দূরপাল্লার ট্রেনের মেয়াদ বৃদ্ধি রেলের

ছবিতে নতুন জুটি: ছবিতে প্রথম বার জুটি বাঁধতে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় এবং প্রান্তিকা দাসকে। অর্জুনের চরিত্রে রয়েছেন সৌম্য। তাঁর কথায়, এই ছবির মূল আকর্ষণ হতে চলেছে এর নতুন ধরণের উপস্থাপনা এবং গল্প বলার ধরণ। এমন অনেক কথা, অনুভূতি রয়েছে যা সবসময় বলে ওঠা হয় না। সেই সমস্ত অনুভূতিগুলিকে পর্দায় ফুটিয়ে তোলা তাঁর কাছে খুবই আকর্ষণীয় ছিল।

আরও পড়ুন : লাড্ডু-মোদক নয়, গণপতিকে সাজিয়ে দিন ঠাণ্ডা ঠাণ্ডা শ্রীখন্ড, রইল রেসিপি

ছবিতে সৌম্যর মায়ের চরিত্রে দেখা যাবে সুদীপা বসুকে। পারিবারিক সম্পর্ক, প্রজন্মের পার্থক্য ফুটিয়ে তুলবে তাঁর চরিত্রটি। অতিরঞ্জকতা থেকে বেরিয়ে বাস্তবধর্মী গল্প দেখার আশায় দর্শকরা।