বাংলাহান্ট ডেস্ক : জমে উঠছে গল্প। দর্শকরাও ফিরে পাচ্ছেন আগ্রহ। সঙ্গে বাড়ছে টিআরপি। এই টিআরপির জন্যই গল্পে নানান টুইস্ট নিয়ে আসছেন নির্মাতারা। নায়ক নায়িকার মধ্যে দূরত্ব বাড়িয়ে, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটিয়ে দর্শকদের আগ্রহ ধরে রাখার চেষ্টায় রয়েছেন সিরিয়াল (Serial) নির্মাতারা। তবে এই টুইস্ট আনতে গিয়ে অনেক সময় দর্শকদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁদের।
জলসার সিরিয়ালে (Serial) নতুন চরিত্রের আগমন
স্টার জলসার সিরিয়াল ‘চিরসখা’ সবসময়ই থাকে চর্চায়। মূলত অসমবয়সী প্রেম, সম্পর্কের টানাপোড়েনের কাহিনি কখনও দর্শকদের প্রশংসা আদায় করে নেয়, কখনও আবার ট্রোলের ভাগীদার করে তোলে। বর্তমানে গল্পে দেখানো হচ্ছে, স্বতন্ত্রের প্রেমে পাগল হয়ে তার আর কমলিনীর মাঝে ঢুকে পড়তে চাইছে যাজ্ঞসেনী। আগেই স্বতন্ত্রর সঙ্গে একই কলেজে অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছে সে। আর এবার অধরা মাধুরীতেও ঢুকে পড়তে চাইছে যাজ্ঞসেনী।

কী চলছে গল্পে: নায়ক নায়িকার মাঝে দূরত্ব আর সেই ফাঁকে তৃতীয় ব্যক্তির প্রবেশ, এমন প্লট সিরিয়ালে বেশ পরিচিত এবং জনপ্রিয়। চিরসখাতেও (Serial) দেখানো হচ্ছে, কমলিনীর কাছে ঘেঁষতে চাইলে কোনও না কোনও অজুহাতে স্বতন্ত্রকে সরিয়ে দেয় সে। এতে ব্যথিত হয়ে স্বতন্ত্র বলে, কমলিনী নিজে থেকে না ডাকলে সে আর তার ধারেকাছে যাবে না।
আরও পড়ুন : মাথার উপর ৫ কোটি টাকার ঋণ, তিহার জেলে আত্মসমর্পণ রাজপালের, ‘মসিহা’ হয়ে এগিয়ে এলেন সোনু
টিআরপির বদল হবে: এর মাঝেই এন্ট্রি যাজ্ঞসেনীর। স্বতন্ত্রর কলেজে অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েই সে জানায়, স্বতন্ত্রর খুব বড় ভক্ত সে। এমতাবস্থায় কমলিনীর থেকে দূরত্ব কি স্বতন্ত্রকে যাজ্ঞসেনীর কাছাকাছি এনে দেবে? কী হতে চলেছে সিরিয়ালের আগামী পর্বগুলিতে? টিআরপিতেই বা কী প্রভাব পড়বে? উঠে আসছে প্রশ্ন।
আরও পড়ুন: একই দিনে বিয়ে-রিসেপশন, প্রেমদিবসে রণজয়-শ্যামৌপ্তির বিয়ের থিম কী?
উল্লেখ্য, যাজ্ঞসেনীর চরিত্রে দেখা যাবে পূজা বণিককে। টেলিপাড়ার পরিচিত মুখ তিনি। এর আগে মিঠিঝোরা সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে। নতুন চরিত্রের আগমনে প্রতিপক্ষের থেকে স্লট ছিনিয়ে নিতে পারে কিনা চিরসখা, সেটাই দেখার।












