বাংলাহান্ট ডেস্ক : টাকা নেই পকেটে। এদিকে চেক বাউন্স মামলায় ঘোর বিপাকে পড়েছেন রাজপাল যাদব (Rajpal Yadav)। দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করতেও বাধ্য হয়েছেন তিনি। ৫ কোটি টাকার ঋণের খাঁড়া ঝুলছে তাঁর মাথার উপরে। এদিকে অবশিষ্ট নেই আর কোনও টাকা। এমতাবস্থায় আবেগপ্রবণ হয়ে পড়েন রাজপাল। কৌতুক অভিনেতার এই ঘোর দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ।
চেক বাউন্স মামলায় ফেঁসেছেন রাজপাল (Rajpal Yadav)
২০১০ সালের একটি চেক বাউন্স মামলায় ৫ কোটি টাকার ঋণের গেরোয় পড়েছেন রাজপাল। বাধ্য হয়ে তিহার জেলে আত্মসমর্পণ করেন তিনি। অভিনেতা বলেন, তাঁর কাছে আর টাকা নেই। কোনও উপায়ও দেখতে পাচ্ছেন না তিনি। রাজপাল আরও বলেন, ‘আমি একেবারে একা, কোনও বন্ধু নেই। এই সমস্যার সমাধান আমাকে একাই করতে হবে’।

সাহায্যের হাত বাড়ালেন সোনু: এরপরেই তাঁর জীবনে কার্যত দেবদূত হয়ে অবতীর্ণ হন সোনু। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘রাজপাল যাদব একজন প্রতিভাবান অভিনেতা, যিনি ইন্ডাস্ট্রিকে বহু কাজ উপহার দিয়েছেন। মাঝেমাঝে জীবন অবিচার করে। এর জন্য প্রতিভা নয়, সময় নিষ্ঠুর হয়ে ওঠে। উনি আমার ছবির অংশ হবেন’।
আরও পড়ুন : বিতর্কের মাঝে ইউ-টার্ন, বাংলাদেশে ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা তুলে নিল কমিশন
কী লিখলেন অভিনেতা: সোনু আরও লিখেছেন, ‘আমার মতে, এটাই সময় আমাদের সকলের পরিচালক, প্রযোজক, সহকর্মীদের একজোট হওয়ার। ‘ভবিষ্যতের কাজের জন্য সামান্য কিছু অর্থ আমরা দিতে পারি। এটা দান নয়, সম্মান। যখন আমাদের কোনও আপনজন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইন্ডাস্ট্রির তাঁকে মনে করিয়ে দেওয়া উচিত, তিনি একা নন। এভাবেই আমরা দেখাতে পারি, আমরা ইন্ডাস্ট্রির থেকেও বেশি কিছু’।
আরও পড়ুন : ‘রেফার’এর গেরোয় বিনা চিকিৎসায় মরছে রোগী, সরকারি হাসপাতালগুলি নিয়ে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর
প্রসঙ্গত, করোনার সময়ে লক্ষ লক্ষ মানুষকে ঘরে ফিরিয়ে বলিউডের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন সোনু। সকলের বিপদে আপদে এগিয়ে আসতে দেখা গিয়েছিল তাঁকে। সময় বদলালেও তিনি বদলাননি, সেটাই আবারও প্রমাণ করে দিলেন সোনু।












