বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। আর দিন চারেক পর প্রেমের দিনেই চারহাত এক হতে চলেছে রণজয় বিষ্ণু (Ranojoy-Shyamoupti) এবং শ্যামৌপ্তি মুদলীর। টেলিপাড়ার এই দুই জনপ্রিয় তারকার বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যেও রয়েছে উন্মাদনা। এখনও পর্যন্ত বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। তবে শোনা যাচ্ছে, ছিমছাম ভাবেই বিয়ের অনুষ্ঠান সারতে চলেছেন দুজনে।
বিয়ে করতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি (Ranojoy-Shyamoupti)
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ১৪ তারিখ সন্ধ্যায় সাবেকি বাঙালি কনের সাজেই সাজবেন শ্যামৌপ্তি। লাল রঙই পছন্দ তাঁর, তবে বেনারসী ছাড়া অন্য শাড়িও নাকি পরতে পারেন অভিনেত্রী। অন্যদিকে ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে রণজয়কে। শোনা যাচ্ছে, ডিজাইনার অনুশ্রী মালহোত্রার পোশাকেই সেজে উঠবেন তাঁরা।

কেমন ভাবে সাজবে আসর: টেলিপাড়ায় গুঞ্জন, বিয়ের থিমের জন্য নাকি আশির দশকের সাদা কালো নস্টালজিয়া বেছে নিয়েছেন রণজয় শ্যামৌপ্তি। থাকবে বাঙালিয়ানা ছোঁয়া। কোনও মেহেন্দি বা সঙ্গীতের আয়োজন রাখছেন না তাঁরা। উপরন্তু বিয়ের দিনই নাকি হবে রিসেপশনও।
আরও পড়ুন : ‘রেফার’এর গেরোয় বিনা চিকিৎসায় মরছে রোগী, সরকারি হাসপাতালগুলি নিয়ে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর
কখন রয়েছে বিয়ের লগ্ন: শোনা যাচ্ছে, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিয়ের লগ্ন রণজয় শ্যামৌপ্তির। তবে কোথায় বসবে বিয়ের আসর, তা এখনও জানা যায়নি। প্রকাশ্যে বিয়ের কথা না বললেও কোনও কিছুই লুকিয়ে রাখেননি রণজয় শ্যামৌপ্তি (Ranojoy-Shyamoupti)। কয়েকদিন ধরেই কবজি ডুবিয়ে আইবুড়োভাত খেতে দেখা গিয়েছে দুজনকে। এবার পালা সাত পাক ঘোরার।
আরও পড়ুন: মাথার উপর ৫ কোটি টাকার ঋণ, তিহার জেলে আত্মসমর্পণ রাজপালের, ‘মসিহা’ হয়ে এগিয়ে এলেন সোনু
প্রসঙ্গত, রণজয় শ্যামৌপ্তি দুজনের আলাপ ‘গুড্ডি’ সিরিয়ালের সেটে। রণজয়ের প্রাক্তন প্রেমিকা সোহিনীর বিয়ের পরে অভিনেতার একাধিক প্রাক্তন তাঁর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। সে সময়ে শ্যামৌপ্তিই আগলেছিলেন রণজয়কে।












