বাংলা হান্ট ডেস্কঃ খড়দহবাসী তথা নিত্যযাত্রীদের জন্য সুখবর। নতুন বাস (New Government Bus) চালু করল পশ্চিমবঙ্গ পরিবহন নিগম বা WBTC। এর ফলে হওয়ার যাতায়াত আরও অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। নতুন বাসের নাম্বার S-71 যেটা খড়দহ থেকে নবান্ন (Khardah-Nabanna) অবধি যাবে। যাত্রাপথে উত্তর ২৪ পরগণা থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু স্টপেজ হয়ে কলকাতা ও হাওড়া পর্যন্ত যাবে বাসটি। এছাড়াও আরও দুটি বন্ধ হয়ে যাওয়া রুটে বাস চালু করা হয়েছে।
খড়দহ-নবান্ন রুটে চালু নতুন বাস S-71
গত শনিবারই খড়দহ থেকে নবান্ন রুটের নতুন বাস চালু করা হয়েছে। এই নতুন রুটের বাস নাম্বার S-71, যেটা খড়দহ থেকে ডানলপ, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও পিটিএস এর মত গুরুত্বপূর্ণ স্টপেজগুলিতে থামবে। মোট ২৬ কিমির এই রুট চালু হওয়ার ফলে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পরিবহন দফতরের তরফ থেকে। এছাড়াও যে দুটি বাসরুট পুনরায় চালু হয়েছে সেগুলির সম্পর্কে নিচে জানানো হল।
ফের চালু হল বাগবাজার-বালিগঞ্জ এর বাস S-2B
একসময় এই রুটে বাস চললেও মাঝে বন্ধ হয়ে গিয়েছিল বাগবাজার থেকে বালিগঞ্জের বাস। তবে এবার সেই রুটটিকেও চালু করা হয়েছে। এবার থেকে এই বাসটি শ্যামবাজার, বিধান সরণি, বিবি গাঙ্গুলি স্ট্রিট, এসপ্ল্যানেড, হাজরা ও গড়িয়াহাট এর উপর দিয়ে যাতায়াত করবে। আর মোট যাত্রাপথের দৈর্ঘ্য ১৪.৫ কিমি।
আরও পড়ুনঃ বদলে গেল ভোটার তালিকায় নাম তোলার নিয়ম! বাধ্যতামূলক বাবা-মায়ের এই তথ্য
পাইকপাড়া-পার্ক সার্কাস রুটে চলবে S-33
আরও একটি জনপ্রিয় বাস রুট হল পাইকপাড়া-পার্ক সার্কাস। এবার থেকে এই রুটে চলবে S-33 বাস যেটা আরজি কর হাসপাতাল, শ্যামবাজার, মানিকতলা, শিয়ালদহ, মৌলালি ও পদ্মপুকুর হয়ে যাবে। এই রুটের বর্তমান যাত্রাপথ হচ্ছে ১১ কিমি।
প্রসঙ্গত, ভোটে জিতলে মহিলাদের জন্য সরকারি বসে যাতায়াত ফ্রি করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি পালন করেছে বিজেপি সরকার। তবে অনেকেই অভিযোগ করছিলেন যে বাস ফ্রি করলেও পর্যাপ্ত বাস পাওয়ায় যায় না। তবে এবার ধীরে ধীরে কলকাতা ও শহরাঞ্চলে সরকারি বাসের পরিমাণ বাড়াতে ও যাত্রীদের আরও দ্রুত ও নিরাপদ পরিষেবা দিতে একেরপর এক বাস চালু করা হচ্ছে।













