ভারতীয় রেলের নতুন মাইলফলক! বাংলাদেশে দৌড়বে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেন, তৈরি ২০ টি LHB কোচের রেক

Published on:

Published on:

New milestone for Indian Railways! 'Made in India' train to run in Bangladesh.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ উন্নত হচ্ছে ভারতের রেল (Indian Railways) প্রযুক্তি। এমতাবস্থায়, সেই প্রযুক্তি এবং কোচ উৎপাদন সক্ষমতা আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত ফের একবারে সামনে এসেছে। বাংলাদেশ রেলওয়ের (Bangladesh Railway) জন্য ২০ টি LHB কোচের প্রথম রেকটি পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি ( Rail Coach Factory) তথা RCF থেকে যাত্রা শুরু করতে চলেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কোচগুলিতে এমন অনেক ডিজাইন ও প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে, যেগুলি প্রথমবারের মতো LHB কোচে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতীয় রেলের (Indian Railways) নতুন মাইলফলক!

বাংলাদেশ রেলওয়ের জন্য নির্মিত এই প্রথম রেকটিতে ২০ টি LHB ব্রডগেজ যাত্রীবাহী কোচ রয়েছে। যার মধ্যে ৩ টি এসি স্লিপার কোচ, ৩ টি এসি চেয়ার কার, ১২ টি নন-এসি চেয়ার কার এবং ২ টি পাওয়ার কোচ অন্তর্ভুক্ত। যাত্রীদের চাহিদা ও বাংলাদেশ রেলওয়ের প্রয়োজনীয়তা মেটাতে এই কোচগুলিকে বিশেষভাবে পরিবর্তন করা হয়েছে। RCF-এর মতে, LHB টাইপ কোচে এমন অনেক ডিজাইন ফিচার্স ও মডিফিকেশন করা হয়েছে যা প্রথমবারের মতো LHB টাইপে দেখা যাবে।

New milestone for Indian Railways! 'Made in India' train to run in Bangladesh.

ভারত ও বাংলাদেশের মধ্যে এক দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব: জানিয়ে রাখি যে, কাপুরথালায় স্থিত RCF এবং বাংলাদেশ রেলওয়ের সম্পর্ক নতুন নয়। এই সহযোগিতার সূচনা হয় ২০১৫-১৬ সালে। যখন RCF সফলভাবে বাংলাদেশ রেলওয়েকে ১২০ টি LHB ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ সরবরাহ করে। এই সফল অংশীদারিত্বের পর, বাংলাদেশ রেলওয়ে আবারও RCF-এর ওপর আস্থা রাখে। ২০২৪ সালে, RCF ‘রাইটস’-এর মাধ্যমে ২০০ টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ তৈরির একটি বড় অর্ডার পায়। এই কোচগুলি ৭ টি ভিন্ন ভেরিয়েন্টে তৈরি করা হবে।

আরও পড়ুন: রিভার্স সুইং ও স্পিনের চক্রব্যূহ! শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সামনে এল শুভমান গিলের মাস্টারপ্ল্যান

ভারতীয় রেলের জন্য একটি বড় মাইলফলক: উল্লেখ্য যে, প্রথম ২০-কোচের রেকটির যাত্রা শুরু ভারতীয় রেল এবং RCF-এর জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে। এটি কেবল একটি বিদেশি অর্ডারের বাস্তবায়নই নয়, বরং ভারতের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন সক্ষমতাও প্রদর্শন করে। ‘মেড ইন ইন্ডিয়া’ কোচের এই উৎপাদন ভারতের রেল প্রযুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সাহায্য করবে। এছাড়াও, এর ফলে ভবিষ্যতে অন্যান্য দেশ থেকে ভারতীয় রেলের কোচ ও প্রযুক্তির জন্য নতুন অর্ডার পাওয়ার পথ খুলে যেতে পারে।

আরও পড়ুন: ২০২৭-এর ODI বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘিরে বিতর্ক! ICC-র সিদ্ধান্তে গর্জে উঠল ২ দেশ

ভারত-বাংলাদেশ রেল সহযোগিতা আরও জোরদার হবে: এই রেকটির সফল রোলআউট দুই দেশের মধ্যে রেল সেক্টরে সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। RCF-এর এই সাফল্য ভারতের রেল রফতানি এবং আন্তর্জাতিক বাজারে এর অবস্থানকে শক্তিশালী করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখযোগ্য বিষয় হল, এই ধরণের আন্তর্জাতিক প্রকল্পগুলি ভবিষ্যতে ভারতীয় রেলের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।