পুণ্যার্থীদের উদেশ্যে সুখবর! রথের আগে নবদ্বীপ-পুরী স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল

Published on:

Published on:

New train from Nawadwip to Puri Special Train will be offered ac coaches
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কিছুদিন বাকি রথযাত্রার। এই বিশেষ তিথিতে অনেকেই নবদ্বীপ, মায়াপুর কিংবা পুরী ঘুরতে যান। আবার অনেকেরই লম্বা ছুটি মেরে নবদ্বীপ থেকে পুরী যাওয়ার ইচ্ছা থাকে। কিন্তু সেরম ভালো কোনো ট্রেন নেই। তবে এবার ভ্রমণার্থীদের দিল খুশ করে দেওয়ার মত খবর ছোঁয়ালো ভারতীয় রেল। আগামী রথের সময় চলতে পারে নবদ্বীপ-পুরী স্পেশাল ট্রেন (Nabadwip Puri Special Train)।

চালুর পথে নবদ্বীপ-পুরী স্পেশাল ট্রেন (Nabadwip Puri Special Train)

আসলে শ্রী চৈতন্যের নীলাচল যাত্রা শেষ হয়েছিল পুরীতে গিয়েই। তাই অনেকেই তীর্থ ভ্রমণের হিসাবে নবদ্বীপ-মায়াপুর থেকে শুরু করে পুরীর পথে রওনা দিতেন। কিন্তু হসপিটাল থেকে ছাড়ার সময় সোজাসুজি ট্রেন না থাকার কারণে অসুবিধায় পড়তে হত অনেককেই। এবার সেই আশায়ই পূরণ করতে উদ্যোগী হল ভারতীয় রেল।

যেমনটা জানা যাচ্ছে, নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী নিজেই রেলের কাছে এই বিশেষ ট্রেন চালানো নিয়ে প্রশ্ন করেন। যার উত্তরে আপাতত মৌখিকভাবে রাজি হয়েছে রেল কর্তৃপক্ষ। রথের আগের ৫ দিন ও পরের ৫ দিন এই স্পেশাল ট্রেন চালু করার জন্যও বলা হয়েছে। তাছাড়া শুধুমাত্র পুরী নয়, নবদ্বীপ থেকে মথুরা স্টেশন অবধি ট্রেনের জন্যও আবেদন করেন স্থানীয় বিধায়ক। সমস্তটা নিয়ে বিচার করে দেখবে বলে আশ্বাস দিয়েছে রেল।

Indian Railways services hit multiple trains cancelled on various routes

আরও পড়ুনঃ Sikkhashree-Medhashree Scholarship: পঞ্চম-অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য সুখবর! শুরু শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপে আবেদন

রেলের মতে, একটি ট্রেন সপ্তাহে ২-৩ দিন নবদ্বীপ-মাধুরা, ও আরেকটি ট্রেন নবদ্বীপ থেকে পুরী রুটে যাতায়াত করবে। জগন্নাথ সরকারও এই বিষয়ে সহযোগিতা করবেন বলে জানা যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে পুণ্যার্থীদের পুরী কিংবা মথুরা যাওয়াটা আরও অনেকটা সোজা হয়ে যাবে।

প্রসঙ্গত, বর্তমানে কেউ যদি নবদ্বীপ যাওয়ার পর সোজাসুজি পুরী যেতে চান তাহলে দুটো উপায় রয়েছে। আপনি নবদ্বীপ থেকে বেরিয়ে 15640 কামাখ্যা পুরী এক্সপ্রেস, 15644 কামাখ্যা পুরী এস্কপ্রেস ধরলেই সোজা পুরী পৌঁছে যাবেন। তবে আরেকটি অপশন রয়েছে। সেটা হল আপনি যে কোনো ট্রেনে শিয়ালদাহ পৌঁছে যান। এরপর সেখান থেকেই ডাইরেক্ট গন্তব্যে চলে যাবেন।