বাংলাহান্ট ডেস্ক : আরও এক নতুন বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) অনুমোদন দিল ভারতীয় রেল। নতুন বন্দে ভারত ট্রেনটি চলবে পুরুলিয়া থেকে দিল্লির আনন্দবিহার পর্যন্ত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করবে ট্রেনটি। এ বিষয়ক একটি চিঠিও দিয়েছেন তিনি।
নতুন বন্দে ভারত (Vande Bharat Express) পেল বাংলা
চিঠিতে রেলমন্ত্রী লিখেছেন, আগে যেমন আলোচনা হয়েছিল, তার ভিত্তিতেই এই নতুন ট্রেন চালুর পরিকল্পনা। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অনুরোধেই ট্রেনটি চালু করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। উল্লেখ্য, পুরুলিয়া থেকে সরাসরি দিল্লী যাওয়ার একটি ট্রেনের প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরেই। এই নতুন ট্রেন চালু হওয়ায় দুই জায়গার মধ্যে শিল্প বাণিজ্য এবৃ পর্যটন ভিত্তিক যোগাযোগ বাড়বে বলেঈ আশা করা হচ্ছে।

আরও একটি ট্রেন চালু হচ্ছে: উল্লেখ্য, রেল একাধিক বন্দে ভারত এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি একটি নতুন বন্দে ভারত চালুর কথাও জানিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, নতুন বন্দে ভারত ট্রেনটি ছুটবে রাজস্থান এবং গুজরাটের মধ্যে। উদয়পুর-আসারওয়া রুটে চালু হচ্ছে ট্রেনটি। এতে যাত্রীরা যেমন প্রিমিয়াম ট্রেন সফরের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, তেমনই দুই রাজ্যের মধ্যে আর্থসামাজিক যোগাযোগও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : একসঙ্গে নদী আবার জঙ্গল, তাও কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে! ঘুরে আসুন দোলের ছুটিতে
বন্ধ হচ্ছে দুটি ট্রেন: তবে অন্যদিকে উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট এবং উদয়পুর সিটি-জয়পুর রুটে চলাচল করা ট্রেন (Vande Bharat Express) দুটি বন্ধ করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, ২০৯৮১/৮২ (উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট-উদয়পুর সিটি) আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এবং ২০৯৭৯/৮০ (উদয়পুর সিটি-জয়পুর-উদয়পুর সিটি) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ১৪ ফেব্রুয়ারি থেকে আর চলবে না।
আরও পড়ুন : একঘেয়ে পিঁয়াজকলি খেয়ে বিরক্ত? বানিয়ে ফেলুন মুচমুচে পরোটা, জমে যাবে ডিনারে
নতুন ২৬৯৬৩ উদয়পুর সিটি-আসারওয়া বন্দে ভারত এক্সপ্রেসটি শুধুমাত্র মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয়দিনই চলবে। উদয়পুর শহর থেকে সকাল ৬ টা ১০ এ ছাড়বে ট্রেনটি। আসারওয়া পৌঁছাবে সকাল ১০ টা ২৫ এ। আবার ট্রেন নম্বর ২৬৯৬৪ আসারওয়া-উদয়পুর সিটি বন্দে ভারত এক্সপ্রেস আসারওয়া থেকে ছাড়বে বিকেল ৫ টা ৪৫ এ আর উদয়পুর শহরে পৌঁছাবে রাত ১০ টায়।
















