বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় রেলের সুপারফাস্ট ট্রেনের তালিকায় জুড়েছে বন্দে ভারত (Vande Bharat)। ইতিমধ্যেই চেয়ার কারের সঙ্গে সঙ্গে স্লিপার বন্দে ভারতও চালু হয়েছে। কলকাতা থেকে কামাখ্যা যাওয়ার বন্দে ভারত স্লিপার চালু হয়েছে আগেই। এবার নতুন এক রুটে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার। বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে যাতায়াত সহজ করতে নতুন বন্দে ভারত স্লিপার চালু করা হচ্ছে বলে খবর।
নতুন রুটে চালু বন্দে ভারত স্লিপার (Vande Bharat)
দক্ষিণ ভারত থেকে মুম্বইয়ে যাদের বিভিন্ন কারণের জন্য যাতায়াত করতে হয় তাদের সুবিধা হবে এই ট্রেনের জন্য। বেঙ্গালুরু সেন্ট্রালের সাংসদ জানান, কেএসআর বেঙ্গালুরু থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার অনুমতি পাওয়া গিয়েছে।

কী কী সুবিধা রয়েছে: বন্দে ভারত স্লিপার ট্রেন প্রথম থেকেই যাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়। অত্যন্ত আধুনিক মানের এই ট্রেনের অন্দরের সাজসজ্জা আধুনিক এবং আরামদায়ক। প্রতিটি বার্থেই উন্নত মানের কুশন ব্যবহার করা হয়েছে। ‘কবচ’ অ্যান্টি কলিশন সিস্টেম রয়েছে এতে যা দুর্ঘটনা রোধে কার্যকর।
আরও পড়ুন : একাধিক বাড়ি-ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, রাজ নাকি শুভশ্রী কে এগিয়ে সম্পত্তিতে?
সফরের সময় কমবে: এই ট্রেনের দরজাগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং এতে রয়েছে আধুনিক সেন্সর ভিত্তিক লাইটিং ব্যবস্থা। উল্লেখ্য, রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের থেকেও এই ট্রেনের (Vande Bharat) গতিবেগ বেশি। ফলত বেঙ্গালুরু মুম্বই রুটে সফরের সময় অনেকটাই কমে যাবে।
আরও পড়ুন : সঙ্গীতজগতে ইন্দ্র পতন, লক্ষ লক্ষ অনুরাগীদের কাঁদিয়ে প্রয়াত আশা ভোঁসলে
ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বেঙ্গালুরু এবং মুম্বই। আইটি প্রফেশনাল থেকে ব্যবসায়ী, প্রতিদিন বহু মানুষ এই রুটে যাতায়াত করে থাকেন। তবে দীর্ঘদিন ধরেই এই রুটে প্রিমিয়াম এবং সুপারফাস্ট ট্রেনের চাহিদা ছিল যা এবার মেটাতে চলেছে বন্দে ভারত স্লিপার।












