গ্রাহকদের সুবিধার্থে বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের! ধর্মঘট চলাকালীন SBI-র ATM-এ লাগবে না চার্জ

Published on:

Published on:

No charges will be levied at SBI ATM during the bank strike.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্ক কর্মচারীরা ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছেন। মূলত, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস তথা UFBU এই ধর্মঘটের ডাক দিয়েছে। পাশাপাশি, UFBU দাবি করেছে যে, তারা ব্যাঙ্কিং সেক্টরে ৯০ শতাংশ কর্মচারীর প্রতিনিধিত্ব করে। এই, আবহে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI (State Bank of India) তার গ্রাহকদের স্বস্তি দিয়ে একটি বড় ঘোষণা করেছে। এমতাবস্থায়, আপনিও যদি SBI-র গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত SBI ATM ট্রানজাকশন চার্জ (ATM Charges) মকুব করেছে।

ধর্মঘট (Bank Strike) চলাকালীন SBI-র কোনও ATM-এ লাগবে না চার্জ:

ইতিমধ্যেই SBI জানিয়েছে যে প্রস্তাবিত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের সময়ে তাদের সমস্ত ব্রাঞ্চ খোলা থাকবে। এদিকে, সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (PSB) এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিকে (RRB) আগামী রবিবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে। তবে, ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি ৩ দিনের ধর্মঘটের কথা জানিয়েছে এবং কর্মীদের রবিবার অফিসে না আসার আহ্বান জানিয়েছে।

ATM চার্জ মকুব: জানিয়ে রাখি যে, SBI ‘X’ মাধ্যমে জানিয়েছে, আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের ব্যাঙ্ক ধর্মঘট চলাকালীন দেশের যেকোনও ব্যাঙ্কের ATM-এ করা লেনদেনের জন্য চার্জ মকুব করা হবে। এর মানে হল, গ্রাহকরা এই ৩ দিনব্যাপী নগদ টাকার প্রয়োজনে ATM ব্যবহার করতে পারবেন এবং ATM ট্রানজাকশনের চার্জ নিয়ে তাঁদের চিন্তা করতে হবে না।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানির দাম! তবুও, একাধিক দেশে প্রতি লিটার পেট্রোল মিলছে মাত্র ৩ টাকায়

যদিও, সঠিক নিয়ম ও শর্তাবলি জানার জন্য গ্রাহকদের নিজেদের ব্যাঙ্কের বিবরণ যাচাই করে নেওয়া উচিত। SBI তার গ্রাহকদের প্রস্তাবিত ধর্মঘটের আগে ব্রাঞ্চ সংক্রান্ত গুরুত্বপূর্ণ লেনদেন সম্পন্ন করতে এবং যেখানে সম্ভব ডিজিটাল ও সেলফ-সার্ভিস ব্যাঙ্কিং চ্যানেল ব্যবহার করার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: কুস্তি-অ্যাথলেটিক্স ছেড়ে বেছে নেন শুটিং! এশিয়ান গেমসে সোনা জিতে নজির গড়লেন সুরুচি-কমলজিৎ

ডিজিটাল ব্যাঙ্কিং: উল্লেখ্য যে, ধর্মঘট চলাকালীন গ্রাহকরা ATM পরিষেবা এবং ডিজিটাল ব্যাঙ্কিং সুবিধাগুলি ব্যবহার করা চালিয়ে যেতে পারবেন। এর মধ্যে মোবাইল ব্যাঙ্কিং থেকে শুরু করে ইন্টারনেট ব্যাঙ্কিং এবং হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং শামিল রয়েছে। এছাড়াও, গ্রাহকরা UPI, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS)-এর মাধ্যমেও অর্থ প্রদান ও ট্রান্সফার করতে পারেন। যার ফলে তাঁরা ব্রাঞ্চে না গিয়েই দৈনন্দিন ব্যাঙ্কিং লেনদেন সম্পন্ন করতে পারেন। এদিকে, SBI কন্ট্যাক্ট সেন্টারের নাম্বার হল ১৮০০ ১২৩৪ এবং ১৮০০ ২১০০। যেগুলি ২৪×৭ উপলব্ধ রয়েছে।