বাংলা হান্ট ডেস্কঃ চাকরি, ব্যবসা বা অন্য কোনও কারণে বহু মানুষ নিজের রাজ্য ছেড়ে অন্যত্র চলে যান। এবার এই ধরণের ব্যক্তিদের আর মাসে মাসে রেশন পেতে নতুন রেশন কার্ডের (Ration Card) জন্য আবেদন করার দরকার নেই। কেন্দ্রীয় সরকারের এক দেশ এক রেশন কার্ড (One Nation One Ration Card) প্রকল্পের মাধ্যমে পুরনো রেশন কার্ডের মাধ্যমেই নতুন ঠিকানার রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করা যাবে।
পুরনো রেশন কার্ডেই নতুন ঠিকানায় মিলবে রেশন | (Ration Card)
খাদ্য ও গণবণ্টন বিভাগের তরফে জানানো হয়েছে, সুবিধাভোগীরা দেশের নানা অংশে রেশন সরবরাহ পাওয়ার জন্য তাঁদের রেশন কার্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ নতুন ঠিকানায় চলে গেলেও এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের মাধ্যমে যোগ্য সুবিধাভোগীরা নতুন ঠিকানার রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী তুলতে পারবেন।
আরও পড়ুনঃ পুজোর আগেই পুরকর্মীদের বকেয়া বেতন মেটাতে হবে! চুক্তিভিত্তিক কর্মীদের নিয়েও বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
কেন্দ্রের এক দেশ এক রেশন কার্ড প্রকল্প বিশেষত সেইসব মানুষের জন্য অত্যন্ত উপযোগী যারা চাকরি বা অন্য কোনও কারণে নিজের রাজ্য ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। এর ফলে তাঁরা পুরনো রেশন কার্ডের মাধ্যমেই নতুন ঠিকানায় রেশন সংগ্রহ করতে পারেন।
তবে রেশন নেওয়ার পর ন্যায্যমূল্যের দোকানের ডিলারের তরফে সুবিধাভোগীকে একটি স্লিপ দেওয়া হয়। তাঁরা বাস্তবে যে রেশন পেয়েছেন সেটির পরিমাণ ও স্লিপে উল্লিখিত পরিমাণ এক কিনা তা মিলিয়ে দেখা উচিত। যদি দু’টি তথ্যে অমিল থাকে তাহলে সেই নিয়ে অভিযোগও জানানো যেতে পারে।

সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইট বা অন্ন সহায়তা মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যায়। পাশাপাশি সুবিধাভোগীরা কোনও গরমিল বা অনিয়মের বিষয়ে জানাতে চাইলে ১৪৪৫৭ হেল্পলাইন নম্বর বা ৯৮৬৮২০০৪৪৫ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।
রেশন কার্ড যে কোনও ভারতীয় নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। প্রত্যেক মাসে রেশন দোকান থেকে রেশন তুলতে গেলেও এটি দরকার হয়। এবার কোনও সুবিধাভোগী ঠিকানা বদলালেও এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের মাধ্যমে নতুন কার্ড না নিয়েই রেশন পেতে পারেন।













