ডায়েটেও থাকুক লুচি, তেলে নয়, এবার জলেই ফুলবে বেলুনের মতো

Published on:

Published on:

Cooking Tips a pinch of salt is enough if you want the perfect luchi see how
Follow

বাংলাহান্ট ডেস্ক : খাদ্যরসিক বলে বাঙালির পরিচয় বহুদিনের। বাঙালির কাছে ছুটির দিনের সকাল মানেই ফুলকো লুচি (Cooking Tips) আর তরকারি। লুচির সঙ্গে সাদা আলুর তরকারি, ছোলার ডাল, আলুর দম বা কষা মাংস, সব যুগলবন্দিই দুর্দান্ত। কিন্তু এখন ডায়েটের চক্করে লুচিটা বাদের তালিকাতেই চলে যাচ্ছে।

তেল ছাড়াই ভাজা হবে লুচি (Cooking Tips)

ছাঁকা তেলে ভাজা ফুলকো লুচি স্বাস্থ্যের পক্ষে যে খুব একটা ভালো না তা সকলেই জানেন। কোলেস্টেরলের ঝুঁকি বাড়ে, সঙ্গে আরও নানান সমস্যা দেখা দিতে পারে। তবে লুচি যদি তেল ছাড়াই ভাজা যায় তবে? ঠিকই পড়েছেন। লুচি হবে একেবারে নরম তুলতুলে কিন্তু তেল ছাড়া। তবে কড়াইতে নয়, লাগবে প্রেশার কুকার।

No oil healthy luchi cooking tips

কী কী উপকরণ লাগবে: তেল ছাড়াই হবে লুচি। তাই ক্যালোরি বৃদ্ধির চিন্তা নেই। কিছু স্পেশ্যাল টেকনিকেই বানানো যাবে এই লুচি। এর জন্য যা যা উপকরণ লাগবে-

গমের আটা- ২ কাপ

জোয়ান- আধ চা চামচ

হালকা গরম জল

নুন

আরও পড়ুন : বিনা লড়াইয়ে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি বিজেপির, তৃণমূলের গরহাজিরায় উড়ল গেরুয়া আবির

তেল ছাড়া লুচি বানানোর প্রণালী: প্রথমে একটি পাত্রে আটা, নুন আর জোয়ান নিয়ে গরম জল মিশিয়ে মেখে নিতে হবে। সাধারণ লুচির থেকে মণ্ডটা একটু শক্ত হবে। এরপর ১০-১৫ মিনিটের জন্য পাত্রটি ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ছোট ছোট লেচি (Cooking Tips) করে বেলে নিতে হবে।

আরও পড়ুন : বঁটি লাগবে না, এক চামচ ভিনিগার দিয়েই ছাড়িয়ে ফেলুন মাছের আঁশ

এরপর গ্যাস ওভেনে প্রেশার কুকার বসিয়ে ভেতরে ১-২ গ্লাস জল দিতে হবে। ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এবার একটি স্টিলের থালায় সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে যাতে লুচি গুলি আটকে না যায়। এরপর বেলে রাখা লুচি থালায় রেখে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। কুকারের ঢাকনা বন্ধ করে দিন, তবে হুইসল ভুলেও লাগাবেন না। মাঝারি থেকে হাই স্টিমে মাত্র ৩-৪ মিনিট রান্না হলেই লুচি সুন্দর ফুলকো হবে।