দিঘা যেতে আর রিজার্ভেশন করতে হবে না! মাত্র ৪৫ টাকাতেই পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে

Published on:

Published on:

Now reach Digha for just 45 rupees
Follow

বাংলা হান্ট ডেস্ক : দিঘার (Digha) নাম শুনলেই অনেকের প্রথম চিন্তা হয় ট্রেনের টিকিট। ছুটির দিন তো বটেই, সাধারণ সপ্তাহান্তেও এক্সপ্রেস ট্রেনে সিট পাওয়া নিয়ে সমস্যা দেখা দেয়। কিন্তু রিজার্ভেশন না থাকলেও হাওড়া থেকে দিঘা যেতে পারবেন। বরং লোকাল ট্রেনকে কাজে লাগিয়ে খুব কম খরচেই পৌঁছে যাওয়া সম্ভব। পুরো যাত্রায় সাধারণ টিকিটের জন্য খরচ হতে পারে মাত্র ৪৫ টাকা।

দিঘা (Digha)যেতে খরচ হবে মাত্র ৪৫ টাকা

সরাসরি হাওড়া থেকে দিঘার লোকাল পাওয়া যায় না। তাই মাঝপথে পাঁশকুড়ায় ট্রেন পরিবর্তন করতে হবে। প্রথম ধাপে হাওড়া থেকে পাঁশকুড়ার লোকাল ধরতে হবে। এই পথে নিয়মিত একাধিক লোকাল পরিষেবা থাকায় নিজের সুবিধামতো ট্রেন বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

পাঁশকুড়া পৌঁছনোর পর দ্বিতীয় ধাপের যাত্রা শুরু হবে। স্টেশন থেকে দিঘাগামী EMU লোকাল ধরলেই গন্তব্যের দিকে রওনা দেওয়া যাবে। পাঁশকুড়া থেকে দিঘার পথে একাধিক ট্রেন চলে। তবে পরিষেবার সংখ্যা খুব বেশি নয়—সাধারণত ৫ থেকে ৭টি ট্রেন পাওয়া যায়। তাই বাড়ি থেকে বেরনোর আগে ওই দিনের সময়সূচি দেখে নেওয়া অত্যন্ত জরুরি।

সময় অবশ্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় বেশি লাগবে। হাওড়া থেকে পাঁশকুড়া পৌঁছতে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে। এরপর ট্রেন বদলে দিঘা পৌঁছতে আরও আনুমানিক আড়াই ঘণ্টা ধরে নিতে হয়। অর্থাৎ দ্রুত পৌঁছনোর বদলে এই রুটের মূল সুবিধা হল রিজার্ভেশনের ঝামেলা ছাড়াই কম খরচে যাত্রার সুযোগ।

হাওড়া থেকে পাঁশকুড়ার লোকাল যাত্রার জন্য দিতে হবে ১৫ টাকা। পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া ৩০ টাকা। দুই পর্যায়ের টিকিট মিলিয়ে মোট খরচ দাঁড়াচ্ছে ৪৫ টাকা। অর্থাৎ এক্সপ্রেসের সংরক্ষিত টিকিটের পরিবর্তে লোকাল রুট বেছে নিলে যাত্রার খরচ অনেকটাই কম হবে।

Now reach Digha for just 45 rupees

 

আরও পড়ুন : ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে রেশন কার্ড! চালু রাখতে কী করতে হবে জানুন

এই পথে যাতায়াত করা যাত্রীদের অভিজ্ঞতা অনুযায়ী, লোকাল ট্রেন হওয়ায় স্টেশন বেশি পড়ে এবং গতি তুলনামূলক কম। ফলে কিছুটা বাড়তি সময় হাতে রাখা দরকার। তাই শেষ মুহূর্তে এক্সপ্রেসের সংরক্ষিত টিকিট না পেলে দিঘা যাওয়ার পরিকল্পনা বাতিল করার প্রয়োজন নেই। এই বিকল্প রুট ব্যবহার করে সহজেই দিঘা পৌঁছে যেতে পারবেন পর্যটকেরা।