বাংলাহান্ট ডেস্ক: দেশি কুকুরের পর এবার ভারতীয় সেনাবাহিনীর ময়দানে নামছে ‘রোবট ডগ’। প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2026) কুচকাওয়াজে এই অত্যাধুনিক রোবটিক কুকুর বা মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট বা মিউল বড় আকর্ষণ হতে চলেছে। আত্মনির্ভর ভারতের শক্তিশালী প্রতীক হিসেবে এই উপস্থাপনা বিশ্বকে বার্তা দেবে যে, প্রযুক্তি ও উদ্ভবনের দৌড়ে ভারতীয় সশস্ত্র বাহিনী এখন অগ্রগামী। গত বছর চীনের পর এবার ভারতও নিজস্বভাবে তৈরি রোবট কুকুর প্রদর্শন করতে যাচ্ছে।
প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2026) কর্তব্যপথে সেনার বড় আকর্ষণ MULE:
গত বছর বেজিংয়ের প্যারেডে চীনা সেনা প্রথমবারের মতো রোবট কুকুর প্রদর্শন করেছিল। তার মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে ভারতীয় সেনা নিজেদের তৈরির ক্ষমতা দেখাতে চলেছে। শতাধিক রোবট ডগ বর্তমানে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ায় ব্যস্ত, যা কল্পবিজ্ঞানকে বাস্তবে পরিণত করেছে। পিঠে রাইফেল আটকানো এই চারপেয়ে যন্ত্রগুলি কর্তব্যপথে সশস্ত্র সেনাদের সঙ্গে তাল মিলিয়ে চলাচল করবে, দর্শকদের জন্য একটি অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি করবে।
আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় গায়ে লাগিয়ে দেওয়া হয় আগুন! বাংলাদেশ প্রাণ গেল হিন্দু যুবক চঞ্চলের
এ বছর আইপিএলে ক্যামেরাবন্দি করার কাজে রোবটিক কুকুর দেখা গেলেও সেনাবাহিনীর এই এমইউএল একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম। এটি একটি কোয়াড্রা-লেগড আনম্যানড গ্রাউন্ড ভেহিক্যাল, যার গায়ে অ্যাসল্ট রাইফেল ও অত্যাধুনিক সেন্সর লাগানো আছে। প্রতি সেকেন্ডে দ্রুতগতিতে গুলি চালানোর সক্ষমতা রাখে এই রোবট। মার্কিন ও চীনা সেনাবাহিনীর পর ভারতও এখন যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তি মোতায়েনের দৌড়ে শামিল হয়েছে।
Indian Army’s Special Robotic Dog 🔥
The Indian Army’s robotic dogs, known as Multi-Utility Legged Equipment (MULES), are designed to enhance operational efficiency and reduce risks to soldiers in challenging environments#indianarmy @adgpi pic.twitter.com/648h8YbdNd
— SansadTV (@sansad_tv) January 5, 2026
রোবটিক মিউলের সবচেয়ে বড় শক্তি হল এর বহুমুখী ব্যবহার। এটি হাই রেজোলিউশন ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালাতে পারে এবং মাইনাস ৪০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে সক্ষম। দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল, লুকিয়ে রাখা মাইন বা আইইডি শনাক্তকরণ এবং রাসায়নিক বা জৈবিক হামলার সময় বিষাক্ত এলাকায় নজরদারি চালানোর মত ঝুঁকিপূর্ণ কাজে এটি ব্যবহার করা যাবে। নিঃশব্দে চলাফেরা করতে পারায় এটি নিয়ন্ত্রণরেখায় মোতায়েনের জন্যও আদর্শ।

আরও পড়ুন: স্কুলের ভুলে বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থীরা! শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের
বর্তমানে এই রোবট কুকুরগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর হলেও, আন্তর্জাতিক আইন মেনে এখনও সরাসরি গুলি চালানোর পূর্ণ অনুমতি দেওয়া হয়নি। তবে সন্দেহজনক ড্রোন শনাক্ত করলে এটি নিজে থেকেই টার্গেট লক করতে পারে। ভারতীয় সেনা এই চারপেয়ে বাহিনীকে ‘সঞ্জয়’ নামে ডাকে। দিল্লির সংস্থা এয়েরো-আর্ক ইতিমধ্যে একশোরও বেশি রোবট কুকুর তৈরি করেছে। ভবিষ্যতে এই এমইউএল নিয়ে একটি সম্পূর্ণ আলাদা রোবটিক বাহিনী গড়ার পরিকল্পনা রয়েছে, যা আধুনিক যুদ্ধের চেহারা বদলে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।












