প্রকৃতির মাঝে শান্তির খোঁজে উইকএন্ডে পাড়ি দিন ঝাড়খণ্ডের পাহাড়ভাঙ্গায়

Published on:

Published on:

Jharkhand take a weekend trip to Pahar Bhanga

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে শীতকাল। এই সময় মানুষ দুদিনের ছুটি হাতে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এবার আপনারও যদি হাতে দুদিনের ছুটি থাকে বা সপ্তাহ শেষে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ আজকে আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে পরে আপনি থাকতে পারবেন সবুজ জঙ্গলের মাঝে। তার সঙ্গে ছুটির দিনে ঘুরে আসার জন্য আদর্শ জায়গা এটি। জায়গাটি হল ঝাড়খণ্ডের (Jharkhand) পাহাড়ভাঙ্গা।

উইকএন্ডে ঘুরে আসুন ঝাড়খণ্ডের পাহাড়ভাঙ্গায় (Jharkhand)

ঝাড়খণ্ডের (Jharkhand) জামশেদপুর এর কাছেই রয়েছে এই সুন্দর জায়গাটি। এখানে আসলে পরে আপনি পাহাড়, নদী, জঙ্গল সব মিলিয়ে এখানকার পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই জায়গাটি স্থানীয়দের কাছে একটি পিকনিক স্পট হিসাবে ও পরিচিত। পাথরে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে নদী। নদীর জলে শব্দ আর চারিপাশে সবুজ গাছপালা মিলিয়ে তৈরি করেছে এখানকার এক প্রকৃতির সুন্দর পরিবেশ।

অন্যদিকে নদীর পাড়ে দেখা যায় কাশফুল। সব মিলিয়ে এই জায়গাটা যেন ছবির মতন সুন্দর লাগে দেখতে। আর আপনি যদি এই কংক্রিটের শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এখান থেকে। কারণ এখানে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

 

Jharkhand take a weekend trip to Pahar Bhanga

আরও পড়ুন: বাজার নয়, বাড়ির টবেই ফলবে ফুলকপি! রইল সহজ কৌশল

এই জায়গাটি যাওয়ার সেরা সময় হয় বর্ষার পরের সময়টা। কারণ নদী এই সময় নদীর জল কিছুটা কম থাকে। যার ফলে আশেপাশের পাথুরে এলাকা ভালোভাবে ঘুরে দেখা যায়। তারই সঙ্গে নদীর ধারে বসে প্রাকৃতিক শব্দ শোনা যায়। আর যারা ভিড়ভাট্টা এড়িয়ে একটু শান্ত পরিবেশ খুঁজছেন তাদের জন্য এই জায়গাটি একেবারেই উপযুক্ত।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

ঝাড়খণ্ডের (Jharkhand) পাহাড়ভাঙ্গা যাওয়ার জন্য আপনাকে জামশেদপুর নামতে হবে। অথবা নামতে পারেন দুয়ারসিনি। কলকাতা থেকে যেতে চাইলে প্রথমে আপনাকে নামতে হবে জামশেদপুর। সেখান থেকে গাড়ি ভাড়া করে পাহাড়ভাঙ্গার দিকে রওনা দেওয়া যায়। গাড়িতে যাওয়ার পরিকল্পনা করলেও যাত্রাপথ, রাস্তার অবস্থা এবং যানজটের কথা মাথায় রাখতে হবে। বেরোনোর আগে সঠিক অবস্থান ও যাতায়াতের ব্যবস্থা যাচাই করে নেওয়া ভালো (Jharkhand)।