বাংলা হান্ট স্পোর্টস ডেস্ক: লাল-হলুদ জনতার ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তাঁদের ভারতসেরার ট্রফি উপহার দিয়েছিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুঁজো (Oscar Bruzon)। তার আগে থেকেই অবশ্য জল্পনা চলছিল যে ইন্ডিয়ান সুপার শেষ (ISL) শেষ হলেই তিনি দায়িত্ব ছাড়বেন। মঙ্গলবার রাতে সেই আশঙ্কাই সত্যি হল। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়ে নিজের বিদায়ের ঘোষণা করলেন স্প্যানিশ কোচ। তার সঙ্গে সহকারী অ্যাড্রিয়ান ও হাভিয়েরও ক্লাব ছাড়ছেন।
কী লিখলেন ব্রুঁজো (Oscar Bruzon)•
খোলা চিঠিতে ব্রুঁজো লেখেন, ‘আমাগো ফ্যানস, আপনারাই ইস্টবেঙ্গল ক্লাবের হৃদয় এবং আত্মা’। এবারের জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি জানান, এই মরশুমটা চিরকাল মনে রাখবেন। সিনিয়র টিমের প্রত্যেক সদস্য এই সাফল্যের যোগ্য দাবিদার।
একই মরশুমে ডুরান্ড কাপ ও সুপার কাপের ফাইনালে পেনাল্টিতে হারার যন্ত্রণার কথাও উল্লেখ করেন তিনি। তবে সেই ধাক্কা সামলে আইএসএল জয়কেই দলের অটল চিত্তের প্রমাণ বলেছেন ব্রুঁজো।
আরও পড়ুন: বদলে যাবে ভারতীয় T-20 দল! IPL 2026 থেকে শিক্ষা নিয়ে এই তারকাদের সুযোগ দেবে BCCI
• কেন ছাড়লেন ইস্টবেঙ্গল •
চিঠিতে ব্রুঁজো স্পষ্ট করেন, গত ৩১শে মে অনেক ফুটবলার ও কোচিং স্টাফের চুক্তি শেষ হয়েছে। স্বচ্ছতা ও সঠিক পরিকল্পনা ছাড়া দীর্ঘমেয়াদি সাফল্য আসে না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। সময়মতো কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে সাফল্য ধরে রাখা যায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় ফুটবলের এই টালমাটাল সময়ে তিনি সেই বিষয়গুলির অভাব অনুভব করেছেন বলে সোজাসুজি বুঝিয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

নতুন মরশুমের পরিকল্পনার ব্যাপারে এখনও বিশদে কিছু জানাতে পারেনি ফেডারেশন। ফলে নতুন মরশুম কবে, কি ফরম্যাটে আরম্ভ হবে তার কোনও রূপরেখা এখনও স্পষ্ট হয়নি। এই ঘটনায় বিরক্ত হয়েই অস্কার ক্লাব ছাড়লেন।
• ধন্যবাদ জানিয়ে বিদায় •
ব্রুঁজো ধন্যবাদ জানিয়েছেন প্লেয়ার, সাপোর্ট স্টাফ, ইমামি গ্ৰুপ, ক্লাব কর্তা ও সমর্থকদের। ‘ইস্টবেঙ্গল অধ্যায় তার জীবনে সবসময় একটি বিশেষ স্থান অর্জন করে রাখবে। তার এই বিদায়ে শোকের ছায়া দেখা গেছে সমর্থকদের একটি বড়ো অংশে।
আরও পড়ুন: ওপেনে কোহলি – সূর্যবংশী! বল হাতে সুনীল নারায়নের সাথে কারা জায়গা পেলো IPL 2026 এর সেরা একাদশে?
• নতুন কোচ কে? •
লাল হলুদের নতুন কোচ হিসেবে আপাতত দুটো নাম আলোচনায় উঠে আসছে। তার মধ্যে রয়েছে মুম্বাই সিটি এফসিকে কোচিং করানো পিটার ক্র্যাটকিও। তবে অতিরিক্ত রক্ষণশীল পদ্ধতিতে বিশ্বাসী এই কোচ ইস্টবেঙ্গলের পক্ষে সঠিক চায়ন হবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। অনেকেই তার বদলে পাঞ্জাব এফসির কোচ প্যানোস ডিম্পেরিলিসের অন্তর্ভুক্তি চাইছেন। তুলনামূলক ভাবে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলা তিনি পছন্দ করেন এবং তার বিদেশি চয়নও বেশ নজরকাড়া। তবে এখনই কারোর নাম চূড়ান্ত করছে না ইস্টবেঙ্গল। পরের মরশুমে এশিয়ান ফুটবলে ভারতের প্রতিনিধিত্ব করবে লাল হলুদ ব্রিগেড। তাই আপাতত ধীরে চলো নীতি নিয়ে সঠিক লোককে কোচ করে আনতে মরিয়া ইমামি গ্ৰুপ ও ইস্টবেঙ্গল শীর্ষকর্তারা।












