যুদ্ধ থামানোর বৈঠকে উপস্থিত হয়ে আছাড় খেলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী! নেটমাধ্যমে হাসির জোয়ার

Published on:

Published on:

Pak Minister Ishaq Dar Faces Setback in Peace Talks in Pakistan.
Follow

বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থামাতে এবার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন এগিয়ে এসেছে পাকিস্তান (Pakistan)। ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা প্রশমনে ইসলামাবাদে আন্তর্জাতিক শান্তি বৈঠকের আয়োজন করা হয় রবিবার। বিশ্বনেতাদের উপস্থিতিতে এই আলোচনায় পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর পথ খোঁজার চেষ্টা চলছে। আর সেখানেই ঘটে গেল এক হাস্যকর কাণ্ড। ভরা আসরে একেবারে ‘পা পিছলে আলুরদম’-এর মতো ব্যাপার। বৈঠকে যোগ দেওয়ার আগে পা হরকে শহরে আচার খেলেন পাক বিদেশমন্ত্রী ইশক দার। আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

পাকিস্তানে (Pakistan) শান্তি বৈঠকের আছাড় খেলেন পাক মন্ত্রী ইসহাক দার

রবিবার ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের প্রতিনিধিরা। এই বৈঠকের আয়োজন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের  নেতৃত্বাধীন সরকার। আলোচনার মূল লক্ষ্য ছিল ইরান-আমেরিকা সংঘাতের অবসান ঘটিয়ে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

আরও পড়ুন: SIR জট কাটল না হাইকোর্টে, এখন একমাত্র ভরসা সুপ্রিম কোর্ট! কোন মামলায়?

সেই গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝেই ঘটে যায় এই অপ্রত্যাশিত ঘটনা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশক দার রাষ্ট্রনেতাদের সঙ্গে করমর্দনের সময় আচমকাই নিজের পায়ের ভারসাম্য হারিয়ে মাটিতে শহরে আছাড় খান। মিশরের প্রতিনিধির দিকে এগোতেই হঠাৎ পা হড়কে যায় তাঁর, এবং সকলের সামনে তিনি পড়ে যান। মুহূর্তের মধ্যেই নিরাপত্তারক্ষী ও উপস্থিত নেতারা তাঁকে উঠিয়ে দাঁড় করান।

এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন কি না, তা নিয়ে প্রথমে জল্পনা তৈরি হলেও পরে তাঁর নিরাপত্তারক্ষীরা জানান, তিনি সুস্থ আছেন। যদিও ঘটনাটি উপস্থিত সকলের জন্যই অপ্রস্তুত পরিস্থিতি তৈরি করে। এত গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকের মধ্যে এমন ঘটনা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের।

Pak Minister Ishaq Dar Faces Setback in Peace Talks in Pakistan.

আরও পড়ুন: ৩ মাসের বোন সমেত বস্তিতে রেখে যান বাবা-মা! আজ মহিলাদের কাছে ‘মসিহা’ হয়ে উঠেছেন দেবেন্দ্র

অন্যদিকে, এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকে ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন তো আবার অনেকেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন, আবার কেউ কেউ এটিকে নিছক দুর্ঘটনা বলেই ব্যাখ্যা করেছেন। তবে পাকিস্তানের (Pakistan) এই কূটনৈতিক উদ্যোগের মাঝেই এমন অঘটন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি নেটমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।