পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ক্ষুব্ধ ICC! PCB-র বিরুদ্ধে নেওয়া হবে এই ৫ টি অ্যাকশন?

Published on:

Published on:

Pakistan has decided to boycott the IND vs PAK match.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপ শুরুর মাত্র ৬ দিন আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যেটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত বিলম্বিত করার পর, PCB এবার এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে ম্যাচ (IND vs PAK) বয়কটের ঘোষণা করেছে। মূলত, পাকিস্তান সরকারের নির্দেশকে উদ্ধৃত করে PCB ঘোষণা করেছে যে, তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে। কিন্তু নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচটি তারা খেলবে না। এদিকে, পাকিস্তানের এই সিদ্ধান্ত টুর্নামেন্টের পরিকল্পনা নষ্ট করে দিয়েছে এবং এই কারণে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC এতে অসন্তুষ্ট। এমতাবস্থায়, ICC গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করে PCB-কে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে।

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের (IND vs PAK):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ১ ফেব্রুয়ারি, পাকিস্তান T20 বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত ঘোষণা করে। তবে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণাও সামনে আনে। PCB-র এই পদক্ষেপ নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। যদিও, ICC তখন কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে, আনুষ্ঠানিক ঘোষণার পর, ICC একটি বিস্তারিত বিবৃতি জারি করে PCB-কে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। এটাও জানানো হয়েছ যে, এহেন সিদ্ধান্ত বহাল থাকলে এর গুরুতর পরিণতি হবে। যার প্রভাব পুরো খেলার পাশাপাশি, পাকিস্তানি বোর্ড এবং ওই দেশের ক্রিকেট অনুরাগীদের ওপরও প্রভাব ফেলবে।

Pakistan has decided to boycott the IND vs PAK match.

পাকিস্তান বোর্ডকে সতর্ক করেছে ICC: গত রবিবার রাতে জারি করা এক বিবৃতিতে ICC জানিয়েছে যে, খেলায় এইভাবে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া খেলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে। ICC জাতীয় নীতি নির্ধারণে সরকারের ভূমিকা স্বীকার করলেও, কাউন্সিল এহেন সিদ্ধান্তকে খেলার জন্য ক্ষতিকর বলে বর্ণনা করেছে। ICC PCB-কে গুরুতর পরিণতির বিষয়ে সতর্কও করেছে। বিবৃতি অনুসারে,
‘ICC আশা করে যে পPCB তার নিজের দেশের ক্রিকেটের ওপর এর গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে। কারণ এটি বিশ্বব্যাপী ক্রিকেট ইকোসিস্টেমের ওপর প্রভাব ফেলতে পারে। যেটিতে তারা নিজেরাই (PCB) সদস্য এবং সুবিধাভোগী।’

সিদ্ধান্ত বাতিল করে সমাধান খুঁজে বের করার জন্য প্রস্তাব: ICC PCB-কে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার ক্ষেত্রেও আহ্বান জানিয়েছে। ICC আরও জানিয়েছে যে, তাদের লক্ষ্য হল টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা। সমস্ত অংশগ্রহণকারী সদস্যদেরও টুর্নামেন্টে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যার একটি অংশ PCB-ও।

আরও পড়ুন: বড় চমক Apple-এর! এবার আপনার না বলা কথাও বুঝতে পারবে iPhone

PCB-র বিরুদ্ধে ICC কী কী ব্যবস্থা নিতে পারে: এখন প্রশ্ন হল, এই প্রসঙ্গে PCB-র বিরুদ্ধে ICC কী ব্যবস্থা নিতে পারে? সংবাদ সংস্থা PTI ICC-র একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, পাকিস্তানের সিদ্ধান্ত ICC-BCCI এবং PCB-র মধ্যে নিরপেক্ষ ভেন্যু সম্পর্কিত চুক্তি লঙ্ঘন করে। এই চুক্তি এটি সকল দলের জন্য বাধ্যতামূলক। এমন পরিস্থিতিতে, PCB-র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সূত্রগুলি ইঙ্গিত দেয় যে, PCB ৫ টি ভিন্ন ধরণের, অথবা ৫ টির যেকোনও একটির পদক্ষেপের মুখোমুখি হতে পারে।

আরও পড়ুন: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন! অথচ, T20 বিশ্বকাপের আগে এই বিশেষ কারণে চিন্তিত টিম ইন্ডিয়া

এই ৫ অ্যাকশন:
১. পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সম্পূর্ণভাবে বাদ পড়তে পারে।
২. ICC থেকে পাকিস্তানের বার্ষিক রেভিনিউ, যা প্রায় ৩৫০ কোটি টাকা, তা বন্ধ করে দেওয়া হতে পারে।
৩. বিদেশি খেলোয়াড়দের (অবসরপ্রাপ্ত বা ফ্রি এজেন্ট ব্যতীত) পাকিস্তান সুপার লিগে (PSL) অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হতে পারে।
৪. ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের কারণে ব্রডকাস্টার জিও-হটস্টারের হতে চলা ক্ষতি মেটানোর দায়িত্ব PCB-কে দেওয়া হতে পারে। যা প্রায় ২০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
৫. PCB একটি ‘বাধ্যতামূলক চুক্তি’ লঙ্ঘন করছে। তাই, ICC-র অন্যান্য সদস্য দেশ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বয়কট করতে পারে। অথবা ওই সিরিজগুলি ICC র‍্যাঙ্কিংয়ের ওপর কোন প্রভাব ফেলবে না এবং তারা WTC-তে কোনও পয়েন্ট পাবে না।