ভারতে খেলতে আসবে পাকিস্তানের হকি দল! কী জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী?

Published on:

Published on:

Pakistan hockey team will come to play in India! What did Punjab Chief Minister say?
Follow

বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই বিগত বেশ কয়েক বছর ধরে ক্রিকেটে ভারতীয় দল (Team India) পাকিস্তানে (Pakistan) সফর করে না, আবার পাকিস্তানি দলও ভারতে আসে না। এদিকে, পাহেলগাঁও হামলার পর দুই দেশের সম্পর্ক যথেষ্ট প্রভাবিত হয়েছে। যদিও, এবার হকির ক্ষেত্রে সামগ্রিক চিত্র পাল্টাতে পারে। ইতিমধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann) দাবি করেছেন যে, পাকিস্তানি দল মোহালিতে সম্পন্ন হতে চলা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবে। ভগবন্ত মান আরও জানান, এটি কেন্দ্রীয় সরকারের নীতি যে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া প্রতিটি টুর্নামেন্টে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এদিকে, আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে চলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানেরও অংশ নেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি অংশ নেবে ভারত, চিন, জাপান, মালয়েশিয়া ও কোরিয়া। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জলন্ধর ও মোহালির হকি স্টেডিয়ামগুলিতে সম্পন্ন হবে। এদিকে, টুর্নামেন্ট থেকে কোনও দল নাম প্রত্যাহার করে নিলে, তাদের বিকল্প হিসাবে বাংলাদেশ ও ওমানও রয়েছে।

ভারতে (India) খেলতে আসবে পাকিস্তানের হকি দল!

কী জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী: জানিয়ে রাখি যে, পাকিস্তানি দলের ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে ভগবন্ত মান বলেন, ‘ মাল্টিনেশন টুর্নামেন্ট নিয়ে কোনও সমস্যা নেই; শুধু দ্বিপাক্ষিক সিরিজ ভারত ও পাকিস্তান খেলবে না’। ক্রীড়া মন্ত্রক আরও জানিয়েছে যে, অলিম্পিক চার্টর অনুসরণ করা হবে বলে বলেই মাল্টিনেশন টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভারতীয় দলকে বাধা দেওয়া হবে না। যদিও, পাকিস্তান গত বছর তামিলনাড়ুতে  জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল।

Pakistan hockey team will come to play in India! What did Punjab Chief Minister say?

পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের কথা জানিয়েছে হকি ইন্ডিয়া: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে হকি ইন্ডিয়ার মহাসচিব ভোলানাথ সিংও উপস্থিত ছিলেন। তিনি জানান যে, ভারত ও পাকিস্তানের হকি অ্যাসোসিয়েশনের মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: বাজারে উঠবে ঝড়! ভারতে লঞ্চ হল দুর্দান্ত ফিচার্সের Samsung Galaxy S26 FE, দাম কত?

তাঁর মতে, ‘আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে, যদি ভারতীয় দল পাকিস্তানের সফর করে সেক্ষেত্রে আমি সবার প্রথমে পাকিস্তানি দলের সঙ্গে দেখা করি। পাকিস্তানি খেলোয়াড়েরাও আমাকে অনেক সম্মান প্রদর্শন করেন।

আরও পড়ুন: পাকিস্তানের ঘুম ওড়াবে ভারত-চিন বাণিজ্যিক সম্পর্ক! কী বার্তা দিলেন জিনপিং?

এদিকে, ক্রিকেটের ক্ষেত্রে বিষয়টি ঠিক উল্টো। মহিলা এশিয়া কাপের ফাইনালে জিতে ভারতীয় দল মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। যদিও, ঠিক তার পরের দিন, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর, পাকিস্তানের ভারত সফরের খবর নিশ্চিত হয়েছে। যা ক্রীড়া অনুরাগীদেরও অবাক করেছে।