বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপ থেকে পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যেই বিদায় নিয়েছে। ওই দলের শোচনীয় পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে সমালোচনার মুখে পড়তে হয়েছে খেলোয়াড়দেরও। শুধু তাই নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড খেলোয়ারদের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছে। যদিও, এই আবহেই এক পাক খেলোয়াড়ের (Pakistani Player) বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানিয়ে রাখি যে, পাকিস্তান দল তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছে। সেই সময়ে টিম হোটেলে এমন একটি ঘটনা ঘটে, যার ফলে পাকিস্তান টিম ম্যানেজার নাভিদ চিমা পদক্ষেপ নিতে বাধ্য হন।
একজন পাকিস্তানি খেলোয়াড় (Pakistani Player) মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন:
জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কায় হোটেল কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে একজন পাকিস্তানি খেলোয়াড়কে জরিমানা করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ঘটনাটি শ্রীলঙ্কার ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলে ঘটেছে। যেখানে T20 বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান দল ছিল। অভিযোগ অনুযায়ী, দলের একজন খেলোয়াড় মহিলা হাউসকিপিং স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর হোটেল আধিকারিকরা পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ চিমার কাছে অভিযোগ করেন। ম্যানেজার ওই খেলোয়াড়কে জরিমানা করেন এবং হোটেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান।

উল্লেখ্য যে, টিম ম্যানেজার নাভিদ চিমা বিষয়টি দ্রুত সমাধান করে ফেললেও ওই খেলোয়াড় সম্ভবত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির সামনে হাজির হবেন। যেখানে আরও কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। টেলিকম এশিয়া স্পোর্টের একটি রিপোর্ট অনুসারে, ঘটনাটি এমন গুরুতর পর্যায়ে পৌঁছে যায় যে, ওই হাউসকিপিং স্টাফ সাহায্যের জন্য চিৎকার করেন। যার ফলে হোটেলের অন্যান্য কর্মীরা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। তবে, ওই খেলোয়াড়ের নাম এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: IPL-এ খেলবেন KKR-এর হয়ে! কলকাতার ঘরের মাঠেই T20 বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি ফিন অ্যালেনের
এই ঘটনাটি ম্যাচের আগে ঘটেছিল: জানা গিয়েছে যে, এই ঘটনাটি পাকিস্তানের শেষ সুপার ৮ ম্যাচের ঠিক আগে বা তার কাছাকাছি সময়ে ঘটেছিল। যেখানে তারা শ্রীলঙ্কাকে মাত্র ৫ রানে পরাজিত করেছিল। ওই জয় সত্ত্বেও, নেট রান রেটের কারণে পাকিস্তানসেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়।
আরও পড়ুন: ৯০,০০০ কোটি টাকা বৃদ্ধি পেল বুলেট ট্রেন প্রকল্পের ব্যয়! কীভাবে হবে খরচের জোগান?
যার ফলে ২০২৬-এর T20 বিশ্বকাপে তাদের সফর শেষ হয়ে যায়। উল্লেখ্য যে, পাকিস্তান ক্রিকেটের এই ধরণের বিতর্কের মুখোমুখি হওয়ার ঘটনা এই প্রথম নয়। অতীতেও দলের সফরে খেলোয়াড় বা সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।












