বাংলা হান্ট ডেস্ক: গুরুত্বপূর্ণ নথি বললেই সবার আগে মাথায় আসে (Pan Card), আধার কার্ড ও ভোটার কার্ডের কথা। এইগুলো একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে থাকে। তবে এবার আর্থিক বিচারের ক্ষেত্রে যদি পরিচয়পত্রের কথা বলা হয় তাহলে সবার আগে আসবে প্যান কার্ডের কথা (Pan Card)। তবে এই নথিগুলো না থাকলেও দরকারির বিভিন্ন কাজ আটকে যেতে পারে। কিন্তু এবার প্যান কার্ডের নিয়মে বেশ কিছু বদল নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে তথ্য জেনে নিন।
প্যান কার্ডে ভুল ঘরে বসেই ঠিক করুন (Pan Card)
বর্তমান জীবনে আধার কার্ড ও প্যান কার্ড (PAN Card) জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। যেকোনো সরকারী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অথবা আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অথবা ভর্তুকি পেতে পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এই দুটি কার্ডের গুরুত্ব অন্যতম। তাই এই দুটি কার্ড ঠিকঠাক না থাকলে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না। তবে আপনার প্যান কার্ডে যদি কোন ভুল থাকে তাহলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে সেটি ঠিক করতে হবে না কারণ আপনি বাড়িতে বসে সেই কাজটি সহজে করতে পারবেন।

আরও পড়ুন: একঘেয়ে রান্না নয়, কুমড়ো পাতা আর চিংড়ির ভাপায় আনুন গরমের দুপুরে নতুন স্বাদ
এর জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। আজকে প্রতিবেদনেই সেই বিষয়ে বিস্তারিত জানানো হল। যদি আপনার ছবি পুরনো হয়ে যায় তাহলে আপনার কয়েকদিন আগের তোলা পাসপোর্ট সাইজের ছবি কাজে লাগান এর জন্য একটু সাদা কাগজ আপনার নতুন ছবিটি ভালোভাবে তুলে নিন। তারপর একটু সাদা কাগজে আপনি আপনার নামটি পরিষ্কারভাবেই সই করুন। এবার সেই সই এবং ছবিতে ভালোভাবে স্ক্যান করে তুলে রাখুন।
তারপর ছবি ও স্বাক্ষর আপলোড করার আগে ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট সাইজ ও ফরমেট মেনে চলুন। এছাড়াও আঁধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর অবশ্যই কাছে রাখবেন কারণ শেষ ধাপে এসে সেই নম্বরে ওটিপি যাচাই করতে হবে।
এবার জেনে নিন কিভাবে প্যান কার্ড আপডেট করবেন:
এরজন্য প্রথমে NSDL PAN-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোমপেজে অ্যাপ্লাই অনলাইন (Apply Online) অপশনে ক্লিক করতে হবে৷এরপর চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিসটিং প্যান ডেটা নির্বাচন করুন।
এরপর ক্যাটেগরিতে ইন্ডিভিডুয়াল নির্বাচন করুন।নিজের নাম, জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন। এরপর একটি টোকেন নম্বর তৈরি হবে।এই টোকেন নম্বরটি লিখে রাখুন। এবার কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এ ক্লিক করুন।এবার Submit scanned images through e-Sign অপশন নির্বাচন করুন। নতুন প্যান কার্ড চাইলে “Whether Physical PAN Card is required?” প্রশ্নের উত্তরে Yes নির্বাচন করুন।
এরপর নীচের দিকে বাবা-মায়ের তথ্য পূরণ করুন। কার নাম প্যান কার্ডে রাখতে চান তা নির্বাচন করে Next-এ ক্লিক করুন।পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে নথি আপনার কাছে আছে সেটি নির্বাচন করুন। ওয়েবসাইটে দেওয়া মাপ ও ফরম্যাট অনুযায়ী নতুন ছবি ও স্বাক্ষর আপলোড করুন।ফর্ম পূরণ করার পর ১০৭ টাকা ফি জমা দিতে হবে৷ পেমেন্ট সম্পন্ন হলে আধার নম্বর দিন।
তারপর আধারের সঙ্গে যুক্ত মোবাইলে OTP আসবে।OTP লিখে যাচাই হওয়ার পর আপনি একটি Acknowledgement Receipt পাবেন। ফর্ম পূরণের সময় সক্রিয় ই-মেল আইডি দিন, যাতে ডিজিটাল প্যান কার্ড ও আবেদনের স্ট্যাটাস সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন (Pan Card)।













