PAN Card-এ ভুল তথ্য? ঘরে বসেই নাম-ঠিকানা বদলাবেন কীভাবে, জানুন

Published on:

Published on:

PAN Card from the comfort of your home learn the process here
Follow

বাংলা হান্ট ডেস্ক: গুরুত্বপূর্ণ নথি বললেই সবার আগে মাথায় আসে (Pan Card), আধার কার্ড ও ভোটার কার্ডের কথা। এইগুলো একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে থাকে। তবে এবার আর্থিক বিচারের ক্ষেত্রে যদি পরিচয়পত্রের কথা বলা হয় তাহলে সবার আগে আসবে প্যান কার্ডের কথা (Pan Card)। তবে এই নথিগুলো না থাকলেও দরকারির বিভিন্ন কাজ আটকে যেতে পারে।

PAN Card আপডেট করুন ঘরে বসেই জানুন পদ্ধতি (Pan Card)

বর্তমান জীবনে আধার কার্ড ও প্যান কার্ড (PAN Card) জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। যেকোনো সরকারী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অথবা আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অথবা ভর্তুকি পেতে পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এই দুটি কার্ডের গুরুত্ব অন্যতম। তাই এই দুটি কার্ড ঠিকঠাক না থাকলে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না। তবে আপনার প্যান কার্ডে যদি কোন ভুল থাকে তাহলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে সেটি ঠিক করতে হবে না কারণ আপনি বাড়িতে বসে সেই কাজটি সহজে করতে পারবেন।

 PAN Card from the comfort of your home learn the process here

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট প্রাইস

কীভাবে প্যান কার্ডে তথ্য আপডেট করবেন?
প্রথমে NSDL বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর প্যান-এ পরিবর্তন/সংশোধন অপশনটি বেছে নিন। যে ফিল্ডটি আসবে, তাতে প্যান নম্বর, নাম, জন্ম তারিখ, ইমেল আইডি দিন। এরপর একটি ১৫ সংখ্যার টোকেন নম্বর তৈরি হবে।

এরপর আপনি যে তথ্য পরিবর্তন করতে চান, তা নির্বাচন করুন এবং তথ্য দিন। প্রয়োজনীয় নথি আপলোড করুন। ঠিকানার প্রমাণপত্র, জন্মতারিখের প্রমাণপত্র, ছবি, স্বাক্ষর ইত্যাদির মতো নথি আপলোড করতে হবে। উল্লেখ্য, আপনি যে তথ্য আপডেট করতে চান, তার ওপর নির্ভর করে আপনার কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন (Pan Card)।