চলতি বছরের জুনেই মহিলাদের T20 বিশ্বকাপ! তার আগে চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স

Published on:

Published on:

Performance of India Women's National Cricket Team is raising tension.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে অর্থাৎ ২০২৬ সালে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পুরুষদের T20 বিশ্বকাপ। যেখানে জয়লাভ করেছে ভারত। তবে, এবার শুরু হতে চলেছে মহিলাদের T20 বিশ্বকাপ (India Women’s National Cricket Team)। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন থেকে এই মেগা টুর্নামেন্ট শুরু হবে। যদিও, তার আগে ভারতীয় দলের সামগ্রিক পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে অনুরাগীদের। মূলত, বর্তমানে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি T20 সিরিজ খেলছে। কিন্তু, এখনও পর্যন্ত ২ টি ম্যাচেই পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। যা নিঃসন্দেহে উদ্বেগের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রথম ২ ম্যাচে ভারতীয় মহিলা দলকে (India Women’s National Cricket Team) পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা:

জানিয়ে রাখি যে, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে T20 সিরিজের প্রথম ২ ম্যাচেই হেরেছে টিম ইন্ডিয়া। সবথেকে চিন্তার বিষয় হল, ওই ২ টি ম্যাচে টিম ইন্ডিয়া তেমন নজর কাড়তে পারেনি। প্রথম ম্যাচে ব্যাট করে ভারত ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান করতে সক্ষম হয়। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই লক্ষ্য অর্জন করে। এরপর, দ্বিতীয় ম্যাচে ভারত মাত্র ১৪৭ রান করতে সক্ষম হয়। যা দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতেই তুলে নেয়। ফলে, ভারত প্রায় একতরফাভাবে ও টি ম্যাচে পরাজিত হয়।

Performance of India Women's National Cricket Team is raising tension.

সিরিজে এখনও ৩ টি ম্যাচ বাকি: এদিকে, এই T20 সিরিজে এখনও ৩ টি ম্যাচ বাকি রয়েছে। এর মানে হল, টিম ইন্ডিয়া তাদের ছন্দ ফিরে পেয়ে সিরিজ জিতে নিতে পারে। কিন্তু এই কাজটি বেশ কঠিন। এদিকে, টিম ইন্ডিয়ার আসল লক্ষ্য হল T20 বিশ্বকাপ। যা খুব দূরে নয়।

আরও পড়ুন: পেট্রোলের দুশ্চিন্তা শেষ! দ্রুত আসছে ৮৫ শতাংশ ইথানল চালিত যানবাহন, বড় পদক্ষেপ সরকারের

জানিয়ে রাখি যে, ভারতীয় দল এখনও T20 বিশ্বকাপ জেতেনি। তবে, ভারতীয় মহিলা দল সম্প্রতি ODI বিশ্বকাপ জিতেছে। তাই এবার টিম ইন্ডিয়ার T20 বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আশাবাদী রয়েছেন অনুরাগীরা। তবে, T20 বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলা এই T20 ফ্রিজে ভারতীয় দলের পারফরম্যান্সে অনুরাগীরা যে হতাশ হয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: ১৫,২৯৬ কোটির আয়! WhatsApp-Telegram-এর যুগেও বিরাট নজির গড়ল ভারতীয় ডাক বিভাগ

আগামী ১২ জুন T20 বিশ্বকাপ শুরু হবে: উল্লেখ্য যে, আগামী ১২ জুন থেকে T20 বিশ্বকাপ শুরু হলেও ভারতের প্রথম ম্যাচ রয়েছে আগামী ১৪ জুন। এই বছর টুর্নামেন্টটি ইংল্যান্ডে সম্পন্ন হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এদিকে, ভারতের প্রথম ম্যাচটি রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তবে, T20 বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলা T20 সিরিজের বাকি ৩ টি ম্যাচে ভারতীয় দল কেমন পারফরম্যান্স প্রদর্শন করে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।