বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রায় প্রতিটি ক্ষেত্রেই হয়েছে পরিবর্তন। এমতাবস্থায়, মানুষের দৈনন্দিন অভ্যাসেও সেই পরিবর্তন ক্রমশ স্পষ্ট হয়েছে। বর্তমান সময়ে বার্তা পাঠানোর জন্য উপলব্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম সহ অন্যান্য ডিজিটাল মাধ্যম । যেগুলি ব্যবহার করার সহজ এবং মুহূর্তের মধ্যেই বার্তা পাঠানো যায়। এদিকে, একটা সময়ে বার্তার আদান-প্রদানের জন্য পোস্ট কার্ড বা চিঠির বহুল ব্যবহার ছিল। ডাক পরিষেবার (India Post) মাধ্যমে সেগুলি পৌঁছে যেত নির্দিষ্ট ঠিকানায়। এমতবস্থায়, সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় ডাক বিভাগ তাদের কর্মপদ্ধতিতেও পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, এবার তারা এমন একটি ইতিহাস তৈরি করেছে যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
১৫,২৯৬ কোটি টাকার আয় ভারতীয় ডাক বিভাগের (India Post):
জানিয়ে রাখি যে, কর্মপদ্ধতি পরিবর্তনের মাধ্যমে ভারতীয় ডাক বিভাগ ২০২৫-২৬ অর্থবর্ষে ১৫,২৯৬ কোটি টাকার আয় করেছে। যা পূর্বের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। সোমবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘোষণা করেন।

মূলত, ডাক বিভাগের বার্ষিক কার্যনির্বাহী সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, এই বছরটি ভারতীয় ডাক বিভাগের জন্য একটি ঐতিহাসিক বছর। ২০২৪-২৫ অর্থবর্ষে ওই বিভাগটির আয় ছিল ১৩,২১৮ কোটি টাকা। যা ২০২৫-২৬ অর্থবর্ষে বৃদ্ধি পেয়ে ১৫,২৯৬ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: নিউক্লিয়ার এনার্জি বিজনেসে এন্ট্রি আদানি গ্রুপের এই কোম্পানির! হু হু করে বাড়ল শেয়ারের দাম
কীভাবে কর্মপদ্ধতির পরিবর্তন হয়েছে: উল্লেখ্য যে, ডাক বিভাগের কর্মপদ্ধতি ও নতুন পদ্ধতির পরিবর্তনের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আগামী অর্থবর্ষে আরও বৃহত্তর বৃদ্ধি অর্জনের লক্ষ্যে পরিষেবার পরিধি বাড়ানো থেকে শুরু করে নতুন গ্রাহক যুক্ত করা এবং গ্রাহকদের সঙ্গে সিক্স সিগমা-স্তরের পরিষেবা চুক্তি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: একের পর এক ছুটি! এপ্রিলে আর কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? দুর্ভোগ এড়াতে জানুন তালিকা
তিনি আরও বলেন, ‘বিভাগটির জন্য এটি একটি ঐতিহাসিক বছর। আমরা এই বছর ৩ টি নতুন পণ্যও চালু করেছি। নতুন অর্থবর্ষে আরও ভালো বৃদ্ধি অর্জনের লক্ষ্যে এখন আমাদের মনোযোগ পরিষেবার প্রসার, নতুন গ্রাহক অর্জন এবং কঠোর সিক্স সিগমা সেবা মান পূরণের ওপর থাকবে।’ কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, ভারতীয় ডাক বিভাগ দীর্ঘ সময় পর ১৫ শতাংশের বেশি বৃদ্ধির হার অর্জন করেছে। এমতাবস্থায়, এই গতি বজায় রাখার জন্য প্রচেষ্টা চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।












