বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাস তথা ২০২৬ সালের এপ্রিলের ২০ দিন অতিক্রান্ত করেছি আমরা। এমতাবস্থায়, এই মাসটি শেষ হতে আর ১০ দিন বাকি। তবে, এই মাসে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। তাই, গ্রাহকদের অবশ্যই সেই ছুটির দিনগুলি জেনে রাখা প্রয়োজন। কারণ, ছুটির দিনগুলিকে মাথায় রেখেই তাঁদের ব্যাঙ্কিং সংক্রান্ত কাজগুলি করতে হবে। এমনিতেই সোমবার তথা ২০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার কারণে বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
আগামী ১০ দিনে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays):
* ২০ এপ্রিল (সোমবার): বাসবা জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ছুটি সোমবার কর্ণাটক থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ২৫ এপ্রিল (শনিবার): মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে ভারতের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
* ২৬ এপ্রিল (রবিবার): ব্যাঙ্কগুলির সাপ্তাহিক ছুটি।

নির্বাচনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উপরিউক্ত ছুটির দিনগুলি ব্যতীত তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে ভোটের দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল নির্বাচন থাকায় ওই দিন ওই রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: ‘যতক্ষণ আমি ক্রিজে আছি…’, রাখঢাক না রেখেই নিজের ক্ষমতা সম্পর্কে কী জানালেন বৈভব সূর্যবংশী?
এছাড়াও, পশ্চিমবঙ্গে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ২ দফায় নির্বাচন সম্পন্ন হবে। তাই, ওই ২ টি দিন যে সমস্ত জায়গায় ভোট রয়েছে সেই জায়গাগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: ‘মাঝে মাঝে মন ঠিকমতো কাজ করে না’, KKR-এর প্রথম জয়ের পর কেন এমন বললেন রিঙ্কু সিং?
সচল থাকবে অনলাইন পরিষেবা: উল্লেখ্য যে, এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। এছাড়াও, ATM-এর মতো ইন্টারনেট ব্যাঙ্কিং এবং UPI বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপগুলিও নির্বিঘ্নে কাজ করবে। এমতাবস্থায়, গ্রাহকদের দুর্ভোগ এড়াতে এই ছুটির দিনগুলিকে মাথায় রেখে ব্যাঙ্কিং কাজকর্ম সেরে রাখতে হবে। প্রয়োজন হলে তাঁরা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারবেন।












