বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ক্ষমতায় এসেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে বিজেপি সরকার। বর্তমানে দূরপাল্লা, এসি, নন এসি সহ সব ধরণের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন রাজ্যের মহিলারা। তবে এরও আগে দিল্লির বিজেপি সরকার সেখানকার মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবার উদ্যোগ নিয়েছিল। এবার সেই পরিষেবা নিয়েই বড় ঘোষণা করল দিল্লি সরকার।
ফ্রি বাস পরিষেবা নিয়ে সরকারের বড় ঘোষণা | (Free Bus Service)
দিল্লি পরিবহণ দফতর আগেই জানিয়েছিল, ১৮ সেপ্টেম্বর থেকে ফ্রি বাস পরিষেবার জন্য বাধ্যতামূলকভাবে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড (Pink Saheli Smart Card) লাগবে। পিঙ্ক টিকিটের সুবিধা আর পাওয়া যাবে না। তবে এবার নির্দেশিকা জারি করে সেই সময়সীমা ৩০ সেপ্টেম্বর অবধি বাড়ানো হল।
আরও পড়ুনঃ ট্রাফিক সংক্রান্ত অভিযোগ জানানো আরও সহজ! নতুন টোল ফ্রি নম্বর চালু রাজ্যের
বৃহস্পতিবার দিল্লি সরকারের তরফে জানানো হয়, কাগজের পিঙ্ক টিকিটের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর অবধি বাড়ানো হচ্ছে। এই সময়কালে যোগ্য মহিলারা ডিটিসি ও ক্লাস্টার বাসে পিঙ্ক টিকিটের মাধ্যমে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
একইসঙ্গে ওই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বৈধ পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড থাকলেই ফ্রি বাস পরিষেবার সুবিধা পাওয়া যাবে। ওই কার্ড না থাকলে মহিলাদের নির্দিষ্ট ভাড়া দিয়ে যাতায়াত করতে হবে।

ফ্রি বাস পরিষেবার সুবিধা অব্যাহত রাখতে মহিলারা যাতে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড বানিয়ে নেন, সেই জন্য সরকারের তরফেও প্রচার চালানো হবে। গতকাল জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বাস ডিপো, বাসের ভিতর ঘোষণা, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে স্মার্ট কার্ডের বিষয়ে সচেতনতা প্রচার চালাবে সরকার।
এদিকে পশ্চিমবঙ্গের ফ্রি বাস পরিষেবার নিয়ে বলা হলে, এখনও এখানে পিঙ্ক কার্ড চালু হয়নি। সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এখনই এই কার্ড চালু করা যাচ্ছে না। এমনকি পুজোর আগে অবধিও এই কার্ড চালু হবে না।













